শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উইম্বলডনে ফেরার আশায় নাদাল

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৯ জুন ২০২২

উইম্বলডনে ফেরার আশায় নাদাল

অনেকটাই এখন পায়ের চোট সরে গেছে। আগের চেয়ে কমেছে ব্যথাও। যে কারণে বছরের তৃতীয় উইম্বলডনে খেলার ব্যাপারে আশাবাদী রাফায়েল নাদাল। এই তারকার বিশ্বাস, সময়মতো সেরে উঠে এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি।

এ মাসের শুরুর দিকে নাদাল জিতে নেন ফ্রেন্স ওপেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনও জেতেন তিনি। গ্ল্যান্ড স্ল্যামে সব মিলিয়ে তার শিরোপা এখন রেকর্ড ২২টি। ঐ দিন শিরোপা অবশ্য এ তারকা জেতেন চোট সঙ্গী করেই। তবে এখন ব্যথ্যা অনেকটাই কম। শুক্রবার মায়োর্কায় এক সংবাদ সম্মেলনে নাদাল বলেন, পায়ের যে ব্যথা তাকে ভোগাচ্ছিল তা এখন নেই বললেই চলে, ‘আমি খুশি, এক সপ্তাহ ধরে আমার হাঁটতে সমস্যা হয়নি। চিকিৎসা চলায় কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। এখনও কিছু অদ্ভুত অনুভূতি হয়, কখনও কখনও আমি পায়ে শক্তি অনুভব করতে পারি না। তবে যে প্রচণ্ড ব্যথার জন্য শরীরের পুরো ভর দিয়ে দাঁড়াতে সমস্যা হতো, তা কমে গেছে।’

আগামী ২৭ জুন শুরু হবে উইম্বলডনের। এর প্রস্তুতি নিতে আগামী সোমবার লন্ডনে যাবেন নাদাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার উদ্দেশ্য উইম্বলডন খেলা। তবে আগামী সপ্তাহে শরীরের অবস্থা কেমন থাকবে, তার ওপর এটা নির্ভর করছে। এক সপ্তাহ ধরে আমার ব্যথা নেই এবং অনুশীলন করছি। তাই এতেই বোঝা যাচ্ছে যে এই টুর্নামেন্টে আমার খেলার সুযোগ আছে।’

২০১৯ সালে সবশেষ উইম্বলডনে খেলেছিলেন নাদাল। সেবার সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাকে।

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.