শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এইচ-১বি ভিসা আবেদন কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

এইচ-১বি ভিসা আবেদন কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ছবি : সংগৃহীত

এইচ-১বি ভিসা আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে লক্ষ্য করা হচ্ছে প্রযুক্তি খাতে নিযুক্ত উচ্চদক্ষ বিদেশী কর্মীদের। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট মেমোতে কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যারা মুক্ত ভাষণ বা ফ্রি স্পিচ সেন্সরশিপে যুক্ত, তাদের আবেদন বাতিলের বিষয়টি বিবেচনা করতে হবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের জন্য এইচ-১বি ভিসা দিয়ে থাকে। নতুন নির্দেশনার আওতায় আবেদনকারীর প্রোফাইল, রেজুমে এবং পরিবারের সদস্যদের কর্মসংক্রান্ত ইতিহাসও যাচাই করতে হবে। বিশেষ নজর দেওয়ার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে কনটেন্ট মডারেশন, ফ্যাক্ট-চেকিং, মিথ্যা তথ্য ও ডিসইনফরমেশন, কমপ্লায়েন্স এবং অনলাইন সেফটির কাজ।

মেমোতে বলা হয়েছে, ‘যদি প্রমাণ পাওয়া যায় যে কোনো আবেদনকারী মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত প্রকাশনা সেন্সরশিপ বা সেন্সরশিপ প্রচেষ্টায় যুক্ত ছিল, তাহলে তাকে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের নির্দিষ্ট ধারার আওতায় অযোগ্য ঘোষণা করতে হবে’।

যদিও সমস্ত ভিসা আবেদনকারীর জন্য যাচাই প্রক্রিয়া প্রযোজ্য, এইচ-১বি আবেদনকারীদের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপের কারণ হলো তাদের মার্কিন প্রযুক্তি খাতে কাজের সম্ভাবনা বেশি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ফাইনান্সিয়াল সার্ভিস কোম্পানিতে। এই কোম্পানিগুলো প্রায়ই সংরক্ষিত প্রকাশ সীমিত করার সঙ্গে যুক্ত।

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.