বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কমিশনার হিসেবে সিটির স্যানিটেশন বিভাগের প্রধান জেসিকা টিশকে নিয়োগ দেওয়া দেওয়া হয়েছে। তিনি সিটির পুলিশ বিভাগের দ্বিতীয় নারী কমিশনার হিসেবে গত সোমবার তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
গত সপ্তাহে সিটি মেয়র এরিক অ্যাডামস আমেরিকার সর্ববৃহৎ পুলিশ বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য জেসিকার নাম ঘোষণা করেছেন। অর্থ কেলেঙ্কারির অভিযোগে এফবিআই এর তদন্তে অ্যাডামস যখন নিজেকে সামাল দিতে হিমসিম খাচ্ছেন, এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পদত্যাগের ঘটনায় প্রশাসনে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তখন তাকে সিটি প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে তিনি নিয়োগ প্রদান করলেন।
গত ১২ সেপ্টেম্বর পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন টমাস ডনলন। তারা দুজনই এফবিআই এর তদন্তাধীনে রয়েছে। এনওয়াইপিডির কমিশনার পদে নিয়োগ নিয়ে গত কদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল।
বুধবার সিটি হলে সাংবাদিক সম্মেলনে মেয়র অ্যাডামস জানান যে, জেসিকা টিশ একজন সাবেক ডেপুটি পুলিশ কমিশনার, যিনি আগে এনওয়াইপিডি’র প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন। যিনি নিউইয়র্কের এক সমৃদ্ধ পরিবারের অংশ, যে পরিবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান লোয়েস কর্পোরেশনের মালিক এবং নিউইয়র্ক জায়ান্টস-এর সহ-মালিক। তিনি বলেন, পুলিশ বিভাগের নেতৃত্ব দিতে এমন একজন প্রয়োজন যিনি পুলিশ বিভাগকে পরবর্তী শতাব্দীতে নিয়ে যেতে পারবেন।
আমার একজন স্বপ্নদর্শী নেতা দরকার। তেতাল্লিশ বছর বয়স্ক জেসিকা টিশ ২০২২ সালের এপ্রিল থেকে স্যানিটেশন বিভাগ পরিচালনা করেছেন। সিটিতে করোনা মহামারী ছড়িয়ে পড়ার সময়ে তিনি সিটি রাস্তা পরিচ্ছন্ন করার জন্য প্রয়োজনীয় তাগিদ দিয়েছেন, ইঁদুর দমনে উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি কখনও পুলিশের একজন বিট অফিসার ছিলেন ন। তিনি কর্মজীবনের অধিকাংশ সময় সিটিজুড়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং স্যানিটেশন বিভাগের প্রায় ৩০০ জন নিজস্ব পুলিশ অফিসারের নেতৃত্ব দিয়েছেন। বুধবার, মিসেস টিশ বলেছেন যে স্যানিটেশন বিভাগের অর্জনে তিনি গর্বিত। উল্লেখ্য, জেসিকা টিশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও আইনে ডিগ্রিসহ তিনটি ডিগ্রি নিয়েছেন। এনওয়াপিডিতে তিনি প্রায় ৫৫ হাজার সিভিলিয়ান ও ইউনিফর্ম পরিহিত কর্মচারির একটি দায়িত্ব গ্রহণ করলেন। এনওয়াইপিডি’র গোয়েন্দা ও কাউন্টিা-টেররিজম বিভাগের সাবেক ডেপুটি কমিশনার জন মিলার কমিশনা হিসেবে মিস টিশের নিয়োগে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে পুলিশের নেতৃত্ব দেওয়ার মতো তিনি যোগ্যতা রয়েছে তার এবং বিশ্বাস করেন যে তিনি কার্যকরভাবে তার দায়িত্ব পালন করবেন।
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh