শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জাকির জেসি

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪

এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জাকির জেসি

সাথীরা জাকির জেসি। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ আগামী ১৮-২৮ জুলাই। আর এ নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। ৬ জুলাই (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন জেসি।

জেসি তার ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি করে নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশের নারী আম্পারিংয়ের যাত্রা শুরু হয় চলতি বছরের মার্চে। প্রথমবার আম্পায়ার হিসেবে সাথীরা জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করে। তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার– সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা।

প্রসঙ্গত, ১৯ ‍জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী এশিয়া কাপের, দিনের দ্বিতীয় ম্যাচেই সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে নতুন দুই উষ্ণ প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও লঙ্কান মেয়েরা। মহাদেশীয় আসরটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবমিলিয়ে ১৫টি ম্যাচই হবে ডাম্বুলায়।

Posted ৭:১২ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.