বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
কলম্বাস ডে প্যারেডে গভর্ণর ক্যাথি হকুলসহ মূলধারার রাজনীতিবিদরা।
ম্যানহাটানে ৮০তম কলম্বাস ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে গত ১৪ অক্টোবর সোমবার। সকাল সাড়ে ১১টায় প্যারেড শুরু হয়ে আপার ইস্ট সাইডের ইস্ট ৭২ স্ট্রিট ও ফিফথ থেকে এবং প্যারেডের জন্য নির্ধারিত সীমানা ছিল ফিফথ এভিনিউএর ইস্ট ৪৪ স্ট্রিট পর্যন্ত। নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুল এবং সিটি মেয়র এরিক অ্যাডামস প্যারেডে অংশগ্রহণ করেন।
প্যারেডের নাম ‘কলম্বাস ডে প্যারেড’ করা হলেও আসলে বলা চলে এটি ইটালিয়ান আমেরিকানদের প্যারেড। কারণ কেবল ইটালিয়ান আমেরিকানরা ছাড়া প্যারেডে অন্য কমিউনিটির লোকজন তেমন অংশগ্রহণ করে না। ইটালিয়ানদের দাবি হলো ১৪৯২ সালে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাস যুক্তরাস্ট্রে আগমণ করেন। তিনি আমেরিকার আবিস্কারক। কিন্তু যুক্তরাস্ট্রে বসবাসকারী অন্যান্য কমিউনিটির লোকজন ইটালিয়ানদের দাবির সাথে সবসময় দ্বিমত পোষণ করেন।
সোমবার ছুটির দিন হলেও ম্যানহাটানে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। গভর্নর হকুল এবং মেয়র অ্যডামস কিছু সময় প্যারেডে অংশগ্রহণকারীদের সঙ্গে হাঁটেন। প্যারেডে অংশগ্রহণকারীদের হাতে ছিল ইটালির জাতীয় পতাকা, নানা রঙের বেলুন ও ফেস্টুন। সবাই ব্যাণ্ডদলের সাথে নেচে গেয়ে প্যারেড উপভোগ করেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh