শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাজ না করলে পাগল হয়ে যাব : সাকিব

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩

কাজ না করলে পাগল হয়ে যাব : সাকিব

সাকিব আল হাসান। ছবি : ভিডিও থেকে নেওয়া

মাঠের ব্যস্ততার সঙ্গে বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা পারিবারিক কাজ সবই নিজ হাতে সামলান সাকিব। এই খেলার মাঠে তো একটু পর অতিথি হয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন মঞ্চে। সকালে ঢাকায় তো বিকেলে চট্টগ্রাম কিংবা সিলেটে। পরদিন আবার হয়তো ঢাকায়। গত এক মাসের চিত্র এমনটাই ছিল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান।

মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই। বাংলাদেশের সুপারস্টার যেন ক্লান্ত হন না। মাঠের ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের এতকিছু কীভাবে পারেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার?

গতকাল শনিবার (১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব। এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যস্ততা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

বাইক কোম্পানির ওই অনুষ্ঠানে নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে সাকিব বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়েছিল মাগুরাতে। প্রথমবার ঐ সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দেই। ওটার একটা আলাদা ফিলিংস আছে।’

Posted ১২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.