শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাতার বিশ্বকাপ ২০২২ : কে কোন গ্রুপে

  |   শনিবার, ০২ এপ্রিল ২০২২

কাতার বিশ্বকাপ ২০২২ : কে কোন গ্রুপে

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই বাছাইপর্বের বাধা টপকে কাতারের টিকিট কেটেছে ২৯টি দল। এবার অনুষ্ঠিত হলো ২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপের ড্র। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ১ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত ড্রয়ে আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাগতিক কাতারকে ‘এ’ গ্রুপের ১ নম্বর দল রাখা হয়। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ। মার্চের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য ৪টি পটে রাখা হয় দলগুলোর নাম। স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের ৮ দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ। র‌্যাঙ্কিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দলকে রাখা হয় চার নম্বর পটে।

নিয়ম অনুযায়ী এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল নেই। ব্যতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল নেই।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর। একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। পর্তুগালের গ্রুপে রয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা। মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। জি-গ্রুপে নেইমারের ব্রাজিল লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে এখনো কাতার বিশ্বকাপের টিকিট পায়নি তিন দল। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

কে কোন গ্রুপে :

গ্রুপ-এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ-বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।

গ্রুপ-সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।

গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।

গ্রুপ-এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.