শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম’

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

‘কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম’

ছবি : সংগৃহীত

বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা মৃণাল ঠাকুর। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় নিজের পারদর্শিতা দেখিয়েছেন এই নায়িকা। অভিনয় দক্ষতা ও মায়াবী সৌন্দর্য মুগ্ধ করেছে দর্শকদের। লাখো ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছে ম্রুনাল। তেলেগু ‘জার্সি’ সিনেমার হিন্দি রিমেক বানানো হয়েছে বলিউডে। ক্রিকেট কেন্দ্রিক এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। তার বিপরীতে আছেন মৃণাল।

ম্রুনালের ক্রিকেট বেশ পছন্দ। আর ক্রিকেট পছন্দ মানেই তো তারকা ক্রিকেটারদের পছন্দ হবে এটাই স্বাভাবিক। এবার সে কথা অকপটেই স্বীকার করলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় দলের তারকা বিরাট কোহলিকে একটা সময় পাগলের মতো ভালোবাসতেন তিনি।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভাই ওর ভক্ত। ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছি। মনে আছে, সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলাম। আর আজ আমিই একটা ক্রিকেট নিয়ে সিনেমার অংশ। এটা একটা দারুণ ব্যাপার।’

‘জার্সি’ সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানউরি। গেল আগস্টেই এটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা সম্ভব হয়নি। আগামী দীপাবলিতে মুক্তি পেতে পারে ক্রিকেট নিয়ে জনপ্রিয় এই সিনেমাটি।

২০১৪ সালের মারাঠি সিনেমা ‘ভিত্তি দান্দু’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হয় ম্রুনাল ঠাকুরের। এরপর তাকে ‘সুপার ৩০’, ‘বাটলা হাউজ’, ‘ঘোস্ট হাউজ’ ও ‘তুফান’-এর মতো আলোচিত সিনেমায় দেখা গেছে। বর্তমানে তার হাতে রয়েছে ‘আঁখ মিচোলি’ ও ‘ঠাদাম’ সিনেমার কাজ।

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.