শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গভর্নর প্রার্থী টম সুওজি নির্বাচনী প্রচারণায় জ্যাকসন হাইটসে

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

গভর্নর প্রার্থী টম সুওজি নির্বাচনী প্রচারণায় জ্যাকসন হাইটসে

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে গভর্নর প্রার্থী টম সুওজি

থমাস রিচার্ড সুওজি আমেরিকান রাজনীতিক। টম সুওজি নামে তিনি অধিক পরিচিত। নিউইয়র্ক (ডিস্ট্রিক্ট-৩) থেকে নির্বাচিত কংগ্রেসম্যান তিনি। এর বাইরে আইনজীবী ও হিসাবরক্ষক হিসাবে তার পরিচিতি রয়েছে। তবে সবকিছুকে পেছনে ফেলে গভর্নর পদে ডেমোক্রেট প্রাইমারি লড়াইয়ে অংশ নেয়ায় এখন বেশ আলোচনায় উঠে এসেছেন তিনি। আগামী ২৮ জুনের প্রাইমারি নির্বাচনে বিজয়ী হলে আগামী ১ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন তিনি। এদিকে প্রাইমারি নির্বাচনের প্রচারে নেমে বেশ সাড়া ফেলেছেন টম সুওজি। প্রতিদিন তিনি চষে বেড়াচ্ছেন নিউইয়র্কের বিভিন্ন এলাকা। যেখানেই যাচ্ছেন ভোটারদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন। গত ২১ মে শনিবার বিকালে তিনি প্রচারে এসেছিলেন প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায়। সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী ডায়ানা রেইনা।

টম সুওজি ও ডায়ানা রেইনা পায়ে হেঁটে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিট ও ডাইভারসিটি প্লাজার বিভিন্ন স্টোরে যান। ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন। ব্যক্ত করেন নিজেন নানান প্রতিশ্রুতি। তিনি পথচারিদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এসময় জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, ব্যবসায়ী নেতা মোল্লা এম এ মাসুদসহ অন্যান্য কর্মকর্তা টম সুওজির সঙ্গে ছিলেন।

পায়ে হাঁটা শেষে ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশি আমেরিকানদের সংগঠন রাইজিং আপ নিউইয়র্কের সমাবেশে অংশ নেন টম সুওজি ও ডায়ানা রেইনা। সমাবেশে রাইজিং আপ নিউইয়র্ক তাদের এনডোর্স করে।

এ সময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও এনওয়াইপিডির লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী নেতা ও রাজনীতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মেহেদী আমিন বাবু, ডা. বর্ণালী হাসান প্রমুখ। সমাবেশে রাইজিং আপ নিউইয়র্কের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট একেএম আলম প্রিন্স, ডিটেকটিভ জামিল সারোয়ার জনিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে টম সুওজি বলেন, বাংলাদেশি কমিউনিটিকে আমি ভালোবাসি।

তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। আমি সবসময় বাংলাদেশিদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তিনি আগামী ২৮ জুন সবাইকে ভোটকেন্দ্রে যাবার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনাদের ভোটে গভর্নর নির্বাচিত হলে নিউইয়র্কের উন্নয়নে আরো বেশী কাজ করবো।

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.