শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গাজায় গণহত্যা নয় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল : ম্যাথু মিলার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

গাজায় গণহত্যা নয় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল : ম্যাথু মিলার

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তবে তিনি মনে করেন না যে সেখানে গণহত্যা হয়েছে। স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মিলার এ মন্তব্য করেন। ২০২৩ সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা।

গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ’

সরকারে থাকা অবস্থায় এ কথা প্রকাশ্যে না বলার কারণ হিসেবে তিনি বলেন, তখন তার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরা, ব্যক্তিগত মতামত নয়—আর তখন সরকার এই সিদ্ধান্তে পৌঁছায়নি।

তিনি বলেন, কিছু নির্দিষ্ট ঘটনায় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসনের গাজানীতি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশাসনের ভেতরে ছোট-বড় মতবিরোধ ছিল বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজা ও ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ওপর বিরক্ত ছিলেন—এমন গুজবেরও আভাস দেন মিলার।

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.