শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চতুর্থবার ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

চতুর্থবার ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

ছবি : সংগৃহীত

২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তারকা হলেও এই পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুমে দারুণ পারফর্ম করার কারণে। এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন এমবাপ্পে।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের দেওয়া হতো পুরস্কারটি। ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে মৌসুমকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন এমবাপ্পে। জেতেন লিগ ওয়ান। সেবার তিনি ষষ্ঠবারের মতো জেতেন লিগ শিরোপা, ফরাসি কাপ জয়ের স্বাদও পান। এছাড়া অধিনায়ক হিসেবে জাতীয় দলকে তোলেন ইউরোর সেমিফাইনালে। যদিও ইউরো ২০২৪-এ কিলিয়ান এমবাপ্পের ফর্ম ভালো ছিল না। পাঁচ ম্যাচ খেলে গোল করেন একটি। চলতি মৌসুমে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। এই মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২২ ম্যাচে ১২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে।

এবার দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মাইগনান হয়েছেন তৃতীয়।

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.