বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চল্লিশের পরও অটুট রাখুন তারুণ্য

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চল্লিশের পরও অটুট রাখুন তারুণ্য

ছবি : সংগৃহীত

বয়স ৪০ বছর পার হলেই শরীরে হরমোনের পরিবর্তন ও শক্তির ঘাটতি দেখা দেওয়া স্বাভাবিক। তবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সময়েও ধরে রাখা যায় তারুণ্য। পুষ্টিবিদদের পরামর্শ অনুসারে, ৪০-এর পর সুস্থ থাকতে বেশ কিছু খাবার রাখা উচিত খাদ্যতালিকায়। চলুন কোন খাবার রাখা উচিত আর তার গুণ জেনে নেওয়া যাক।

হাড় ও অস্থিসন্ধির সুস্থতায়

শরীরের কাঠামো মজবুত রাখতে ক্যালসিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অপরিহার্য। প্রোটিন ও ভিটামিন ডির উৎস ইলিশ, রুই, সামুদ্রিক মাছ ও ডিম। খাদ্যতালিকায় রাখা যেতে পারেÑ তিল, চিয়া সিড, তিসির বীজ, চিনাবাদাম, পালং শাক, লালশাক ও মিষ্টি কুমড়ার পাতা। এ ছাড়া যেকোনো প্রদাহ কমাতে রান্নায় আদা ও হলুদের ব্যবহার উপকারী।

মস্তিষ্ক ও স্মৃতিশক্তি সচল রাখতে

মনোযোগ বাড়াতে এবং স্মৃতিশক্তি অটুট রাখতে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-ই যুক্ত খাবার বেছে নিন। যেসব খাবারে এই উপাদানগুলো মিলবে, সেগুলো হলোÑ ব্রকলি, ফুলকপি, লাউপাতা, পেয়ারা, আপেল, ডালিম, আখরোট, কাজুবাদাম, লাল চাল, ওটস, গ্রিন টি ও ডার্ক চকোলেট (সামান্য)।

দীর্ঘস্থায়ী শক্তির জোগান দেয়

সারা দিন ক্লান্তিহীন থাকতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার প্রয়োজন। যেসব খাবারে মিলবে এসব অনুষঙ্গÑ ওটস, লাল চালের ভাত, মুগ ও মসুর ডাল, কলা, খেজুর, ডাবের পানি, লেবুর পানি, মিষ্টি আলু, গাজর, করলা ও লাউ। মনে রাখা প্রয়োজন, সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের পাশাপাশি মনকে প্রফুল্ল রাখা এবং পর্যাপ্ত পানি পান করা সমান গুরুত্বপূর্ণ।

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.