শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চার লক্ষাধিক ডলার সংগৃহীত : জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

চার লক্ষাধিক ডলার সংগৃহীত : জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং

নিউইয়র্ক সিটি মেয়রপ্রার্থী জোহরান মামদানি ও জ্যামাইকা মুসলিম সেন্টারের কর্মকর্তাবৃন্দ।

জেএমসির ভবন সম্প্রসারণ কাজের জন্য বিশেষ ফান্ড রেইজিংয়ে ৪ লক্ষাধিক ডলার সংগৃহীত। নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটির সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি প্রতিষ্ঠার তিন দশক পরেও এগিয়ে চলছে। সম্প্রতি মূল ভবনটি চতুর্থ তলায় উন্নীত করতে শুরু হয়েছে সম্প্রসারণ কাজ। প্রায় তিন মিলিয়ন ডলারের এই প্রকল্পের নির্মাণ কাজে প্রাথমিকভাবে এক মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।

পুরো কাজ সম্পন্ন হতে প্রয়োজন আরো দুই মিলিয়ন ডলার। সম্পূর্নভাবে মুসল্লিদের অনুদানে প্রতিষ্ঠিত ও পরিচালিত জেএমসির সম্প্রসারণ কাজ চলছে দ্রুতগতিতে। সম্প্রসারণ কাজের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বিশেষ ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয় লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে গত ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায়। আয়োজিত এই ফান্ড রেইজিংয়ে সাধারণ মুসল্লিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেনীর পেশার শুভানুধ্যায়ীগণ অংশ নেন।

ফান্ড রেইজিংয়ে অতিথি হিসেবে উপস্থিত হন ডেমোক্রেটিক প্রাইমারি বিজয়ী নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেএমসির ইমাম শামসি আলী। প্রতিষ্ঠানটির সেক্রেটারি আফতাব মান্নান এর উপস্থাপনায় স্বাগতিক বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ডাঃ মাহমুদুর রহমান। ফান্ড রেইজিং অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন শাহারিয়ার রহমান। জেএমসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ নাজমূল এইচ খান বিস্তারিত আলোচনা করেন সম্প্রসারণ কাজের অগ্রগতি প্রসঙ্গে। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জেএমসির প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গকে।

ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে জেএমসি পরিচালনা কমিটি এবং সম্প্রসারণ কাজে যারা আর্থিক অনুদান প্রদান করে চলেছেন তাদের প্রতি। ডা: খান জেএমসি পরিচালনা কমিটি ও ট্রাস্টিবোর্ডের সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। ভবন সম্প্রসারণ কাজে সম্পৃক্ত ইঞ্জিনিয়ারিং টিমের সকলকে পরিচয় করিয়ে দেন জেএমসির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন তরুণ ইসলামী স্কলার ডঃ জাকির আহমেদ। তিনি ধর্মীয় শিক্ষা, মসজিদ প্রতিষ্ঠা ও তাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ডঃ জাকির আহমেদ। । জেএমসির ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ সমবেত অতিথিদের উদ্দেশ্যে ভবন সম্প্রসারণ কাজে মুক্ত হতে অনুদানের আহ্বান জানান। প্রতিষ্ঠানটির কল্যাণমুলক ও শিক্ষণীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম দেলোয়ার।

জোহরান মামদানী তার বক্তব্যে জেএমসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান ফান্ড রেইজিং অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিভিন্ন সময় এই মসজিদে জুমার নামাজ আদায় ও ঈদের জামাতে আমি আপনাদের সাথে অংশ নিয়েছি। মামদানি বলেন, নিউইয়র্ক সিটি একক কোন ব্যক্তির নয়। এই মহানগরী সবার। তিনি বলেন, আমি বরাবরই প্যালেস্টাইন ইস্যুতে কথা বলেছি এবং এখনো বলছি। আমি ন্যায় বিচার সাম্য ও সকলের নিরাপত্তায় বিশ্বাসী। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির মেয়র নিধারণের এখতিয়ার রাখেন না। নিউইয়র্কবাসীই সিদ্ধান্ত নিবে কে হবেন সিটির পরবর্তী মেয়র। মুসলিম ভোটাররা নিউইয়র্ক সিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলে মন্তব্য করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে ভবন সম্প্রসারণ কাজের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, জেএমসি’র ভবন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে গত ২৭ এপ্রিল । ভবন প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে সম্মি¥লিতভাবে উদ্বোধন করা হয় গ্রাউন্ড-ব্রেকিংয়ের কাজ। বহুল প্রতীক্ষিত এই সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী বর্তমান দ্বিতল ভবনটি উন্নীত হবে চার তলায়। ফলে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ার বিদ্যমান সমস্যার অবসান ঘটবে। এই প্রকল্প সম্পন্ন হলে নতুন প্রজন্মসহ সকল বয়সের মানুষের জন্য নতুন এক সুযোগের সৃষ্টি হবে। জেএমসির নতুন প্রকল্প বাস্তবায়িত হলে তৃতীয় ও চতুর্থ তলায় আরো ৫ হাজার ৬৫০ বর্গফুট আয়তন বাড়বে। ফলে বর্তমান ৯ হাজার ৮৪০বর্গফুট মিলে মোট আয়তন দাঁড়াবে ১৫ হাজার ৪৩৪ বর্গফুট। বর্তমান দ্বিতীয় তলা থেকে হিফজ স্কুল তৃতীয় তলায় সরানো হলে সেখানে অতিরিক্ত আরো ১৮০জন মুসল্লির নামাজের স্থান সংকুলান হবে। এছাড়া প্রথম তলা থেকে অফিস স্টোরেজ সরালে আরো ৬০ জন মুসল্লির নামাজের জায়গা বাড়বে। ইমামের অফিস স্থানান্তর করা হবে চতুর্থ তলায়।

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.