শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন অন্যের বিপদে পাশে দাঁড়াই’

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

‘ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন অন্যের বিপদে পাশে দাঁড়াই’

ছবি : সংগৃহীত

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তিনি সেখানে চিকিৎসাধীন। তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি জানিয়েছেন, তিন মাস পরই ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মঙ্গলবার (২৫ মার্চ) তামিম ইকবাল সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পোস্টে তামিম ইকবাল লেখেন, দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?”

বিপদের সময়ে পাশে দাঁড়ানো মানুষদের অবদান উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

ভক্তদের ভালোবাসার কথা স্মরণ করে দেশসেরা এই ওপেনার আরও লেখেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি, তামিম ইকবাল, কিছুই না।

Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.