শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪

জয় দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হারলেও শীর্ষস্থান ধরে রেখেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। আলবিসেলেস্তেরা আজ মাঠে নেমেছিল বছরের সবশেষ ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ ছিল পেরু। লাউতারো মার্তিনেজের করা গোলে পেরুকে হারিয়ে জয় দিয়েই বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বছরই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাইয়ে বিগত কয়েক ম্যাচে নিজেদের সেরা ছন্দ ধরে রাখতে পারেনি। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে হোচট খায় স্কালোনির শিষ্যরা। ফলে জয়ে ফেরার তাড়া ছিল আলবিসেলেস্তেদের।

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দলে যোগ হয়েছিল চোটের সমস্যা। তবে সব বাধা এড়িয়ে জয় দিয়েই বছর শেষ করতে পেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেটিও আবার ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে রেখে। লা বোম্বানেরায় পেরুর বিপক্ষে এ ম্যাচে দাপট দেখিয়েছে আর্জেন্টিনাই। যদিও একটির বেশি গোল করতে পারেনি স্কালোনির শিষ্যরা। আর সেই গোলটি এসেছে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ের নায়ক লাউতারো মার্তিনেজের পা থেকে।

বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে প্রথম দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেবার দুটি গোলই করেছিলেন মেসি। এরপর কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে মার্তিনেজ জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন। এবারও তার পা থেকেই এলো জয়সূচক গোলটি।

চোটের কারণে নিয়মিত একাদশের একাধিক ফুটবলারকে দলে পাননি স্কালোনি। মাঠের খেলায়ও এর প্রভাব ছিল স্পষ্ট। মার্তিনেজ-মেসি-আলভারেজদের আক্রমণেও ছিল না সেই চিরচেনা ধার। এ কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কখনো বারে লেগে, কখনো বা প্রতিপক্ষ গোলরক্ষনের প্রচেষ্টায় ব্যর্থ হয় আর্জেন্টিনা।

তবে আর্জেন্টিনার গোলখরা কাটে ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে। প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ছয়টি শট নিলেও আর্জেন্টিনা লক্ষ্যে রাখতে পেরেছিল কেবল একটি। তবে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই আর্জেন্টিনার অপেক্ষার অবসান করেন মার্তিনেজ। মেসির বাড়িয়ে দেয়া ক্রসে বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে জালের ঠিকানা খুজে নেন এই তারকা।

মার্তিনেজের গোলে লিড নেয়ার পর আরও বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছে আর্জেন্টিনা, তবে গোলের দেখা পায়নিম এদিকে পেরুও আলবিসেলেস্তেদের রক্ষণের তেমন পরীক্ষা নিতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্টে শীর্ষস্থান মজবুত করেছে স্কালোনির দল।

Posted ১০:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.