শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাতিসংঘে স্থায়ী মিশনে সালাহউদ্দিন নোমানের নিয়োগ নিয়ে বিতর্ক

বাংলাদেশ ডেস্ক :   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

জাতিসংঘে স্থায়ী মিশনে সালাহউদ্দিন নোমানের নিয়োগ নিয়ে বিতর্ক

সালাহউদ্দিন নোমান

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। গত ২০ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তবে সালাহউদ্দিন নোমানের নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়ায় বেশ বিতর্ক চলছে।

রাষ্ট্রদূত নোমান চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। কূটনৈতিক জীবনে চৌধুরী নয়াদিল্লি, ইসলামাবাদ এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান ২০২০ সালের ১১ নভেম্বর থেকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১৪-২০১৭ সাল পর্যন্ত দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। কিন্তু বহুপাক্ষিক বিষয়ে অদক্ষ হওয়ায় এবং জতিসংঘের একটি গুরুত্তপূর্ণ মিটিংয়ে একটি প্রতিবেশি দেশের পক্ষে ভোট দেওয়ায় তৎকালিন স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান নোমানকে জাতিসংঘ মিটিংয়ে অংশগ্রহন থেকে বাধ্যতামূলক ভাবে বিরত রাখেন এবং তাকে অনতিবিলম্বে নিউইয়র্ক মিশন থেকে প্রত্যাহার করতে বলেন পররাষ্ট্র মন্ত্রনালয়কে।

মন্ত্রনালয় স্থায়ী প্রতিনিধির পরামর্শ অনুযায়ি তাকে তৎক্ষনাৎ জাতিসংঘ মিশন থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে বদলি করে। সেই বহুল সমালোচিত অফিসারকে পুনরায় নিউইয়র্ক মিশনে পোষ্টিং দেয়াতে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের পাশাপাশি নিউইয়র্কের প্রবাসি বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চর হয়েছে।

কাজের মেয়ের হাতে গৃহকর্ত্রী ও দুই মেয়ে খুন- মধ্য আশির দশকে এটি ছিল ঢাকা শহরের টক অব দি টাউন। তখনকার দিনে অভাবিত এ ঘটনাটি পুরো দশক জুড়ে গোটা দেশে ছিল আলোচিত। সেই ঘটনায় সালাহউদ্দিন নোমান চৌধুরী জড়িত বলে জানা গেছে। প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকারের অস্থিতিশিলতার সুযোগ নিয়ে এই ধরণের বিতকিত পদায়ন বিপদজনক পরিনতি ডেকে আনবে।

ইতোমধ্যে পোল্যান্ডে একজন বির্তকিত রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পর জনগনের প্রতিবাদের মুখে পররাষ্ট্র মন্ত্রনালয় তা প্রত্যাহার করতে বাধ্য হয়। নোমানের ব্যাপারেও নিউইয়র্ক বাসিরা বৈষম্যবিরধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মিশন ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি দিতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় পরিস্থিতি ঘোলাটে হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নাকি এখনই এই বিতর্কিত ব্যাক্তিকে প্রত্যাহার করবে সেটাই এখন দেখার বিষয়।

Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.