বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের তিন সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরু হয়েছে টি-২০ সিরিজ শুরু। প্রথম ম্যাচেই হেরে বসেছে বিশ্বচ্যাম্পিনরা।
লো-স্কোরিং ম্যাচে ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১০২ রানেই থামে নতুন দিনের ভারত। বিশ্বকাপের পর নতুন প্রজন্মের তারকাদেরই রোডেশিয়ানদের বিপক্ষে খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। তবে আইপিএলে পরীক্ষিত তারকারা এদিন হোঁচট খেয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। ১৩ রানের হারে নিজেদের যাত্রা শুরু করল শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত।
লক্ষ্য তাড়ায় ২২ রানেই ৪ উইকেট হারায় ভারত। কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটির এই স্কোয়াডের প্রায় সবাই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন।
বিশ্বকাপ স্কোয়াডেই কেউই নেই এই সিরিজে। গত শনিবার অভিষেক হয় অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের। এর মধ্যে অভিষেক শুন্য, রিয়ান ২ আর ধ্রুব করেন ৭ রান।
একপাশে উইকেট গেলেও অন্যপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক শুভমন গিল। তবে ৪৭ রানে তাকে ফিরিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন সিকান্দার রাজা। তিনি করেন ৩১ রান।
৬১ রানে ৭ উইকেট হারানোর পর সুন্দর ও আভেশ খান মিলে লড়াই শুরু করেন। তখন লেজের লড়াইয়ে উৎরে যাওয়ার সম্ভাবনা ছিল ভারতের। কিন্তু ৮৪ রানে আভেশকে ফিরিয়ে আবার ম্যাচ নিজেদের দিকে টেনে নেন ওয়েলিংটন মাসাকাদজা। শেষ পর্যন্ত লড়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে তার ২৭ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয়ের সামনে যেন কোনো জবাবই জানা ছিল না দলটির ব্যাটারদের। সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান করেন ক্লাইভ মাধান্দে। এছাড়া ব্রায়ান বেনেট ২২ আর ডিওন মায়ার্স করেন ২৩ রান। ভারতের হয়ে ১৩ রান খরচায় ৪ উইকেট নেন রবি। আর ওয়াশিংটন সুন্দরের শিকার ২ উইকেট।
লো স্কোরিং ম্যাচে ব্যাট হাতে ১৭ রানের কার্যকর অবদান রাখেন সিকন্দর রাজা। পরে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন।
শেষ ওভারে বল করতে আসেন চাতারা। প্রথম বলে কোনো রান ওঠেনি। দ্বিতীয় বলে ২ রান নেন সুন্দর। তৃতীয় বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন ক্যাম্পবেল। কোনো রান নেননি সুন্দর। ১৯.৫ ওভারে চাতারার বলে মুজারাবানির হাতে ধরা পড়েন সুন্দর। ৩৪ বলে ২৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। জিম্বাবোয়ের ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.৫ ওভারে ১০২ রানে অল-আউট হয়ে যায়। ১৩ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে। চাতারা ৩.৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।