শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জেবিবিএ’র জমজমাট পথমেলা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জেবিবিএ’র জমজমাট পথমেলা

জেবিবিএ’র পথমেলায় ্বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ। পাশে গিয়াস আহমেদসহ অন্যান্যরা।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৪ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসের ৭৩ রোড পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। প্রচুর বাংলাদেশিদের উপস্থিতিতে এই মেলায় বসেছিল অর্ধ শতাধিক স্টল। সংগীত আর উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠে পুরো এলাকা। পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেবিবিএ’র কর্মকর্তারা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের কর্ণধার ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ, জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ, জেবিবিএ’র সাবেক জাকারিয়া মাসুদ জিকো, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, খলিল ফুডসের কর্ণধার ও জনপ্রিয় শেফ খলিলুর রহমান, আরেক অংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, সারোয়ার খান বাবু, কামরুজ্জামান বাচ্চু, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা প্রমুখ। মেলায় নিউইয়র্ক স্টেট অ্যাসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার কমিউনিটিতে অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন।

উল্লেখ্য যে, জ্যাকসন হাইটস পথমেলাকে সফল করতে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে চেয়ারম্যান করে গঠিত হয়েছিল। এর আহবায়ক ও মেম্বার সেক্রেটারি ছিলেন যথাক্রমে কামরুজ্জামান কামরুল ও তারেক হাসান খান। প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম হারুন ও জেড আলম নমি। কমিটিতে আরও দায়িত্ব পালন করেন মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ ও মফিজুর রহমান।


মেলা প্রাঙ্গণে বিশাল মঞ্চে ছিল প্রিয় শিল্পীদের গান। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের গান মাতিয়ে রাখেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। রিজিয়া পারভীন, প্রতীক হাসান, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান, শাহ মাহবুব. অনিক রাজ ছাড়াও আরো অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।মেলায় ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যার প্রতিটি পুরস্কার ছিল নগদ অর্থ প্রায় ১৫ হাজার ডলার। প্রথম পুরস্কার ছিল নগদ পাঁচ হাজার ডলার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রুহুল সরকার, সাদিয়া খোন্দকার ও সোনিয়া।

এদিকে বাংলাদেশ সোসইটির আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে মেলায় সরব ছিলেন দুই প্যানেলের প্রার্থীরা। রুহুলÑজাহিদ ও সেলিমÑআলী প্যানেলের প্রার্থীরা মেলায় উপস্থিত থেকে ঘন্টার পর ঘন্টা ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন। মেলার উদ্যোক্তারা মঞ্চে নিয়ে উভয় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও রুহুল আমিন সিদ্দিকী।

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.