বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
জ্যামাইকার বাংলাদেশী অধ্যুষিত হিলসাইড এভিন্যু ও ১৮১ স্ট্রিটের বিসমিল্লাহ সুপারমার্কেটে চলছে মেগা সেল। মাসব্যাপী গ্রীষ্মকালীন এই সেল শুরু হয়েছে গত ৫ জুলাই শুক্রবার থেকে এবং চলবে আগামী ৪ আগষ্ট পর্যন্ত। বিশালকায় এই সুপারমার্কেটের সেল ঘিরে স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ।
বিভিন্ন ধরণের মাছ-মাংস, চাল ডাল, শাক সব্জী, ফলমূল, শুকনো খাবার, দুধ, ঘি থেকে শুরু করে বিপুল সংখ্যক পণ্য সামগ্রীতে বড় ধরণের মূল্য ছাড় দেয়া হয়েছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর পাশাপাশি পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাচ্ছে বিসমিল্লাহ সুপারমার্কেটে। হালাল মাংস, ফ্রেশ তরিতরকারি মাছের জন্য ইতোমধ্যেই সুপার মার্কেটটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশী কমিউনিটিতে।

হিলসাইড এভিন্যুর উপর সুপরিসর সুপার মার্কেটটিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় তা সহজেই আকৃষ্ট করছে ক্রেতাদের। অপরদিকে উন্নতমানের গ্রাহক সেবা প্রথম থেকেই প্রশংসিত হয়ে আসছে। বিসমিল্লাহ সুপারমার্কেটের আমদানীকৃত প্রতিটি পণ্যের গুণগতমান নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্বাধিকারী রাফাত হোসেন। তিনি বলেন, গ্রাহকদের সন্তুষ্টি বিধানই আমাদের ব্যবসায়িক মূলমন্ত্র।
একারণেই বিসমিল্লাহ সুপারমার্কেট স্থানীয় গ্রাহকদের বিশ্বস্থতা অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন, শুধু বাংলাদেশী নয় বিসমিল্লাহ সুপারমার্কেট এখন সকল ভাষাভাষি মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বিসমিল্লাহ সুপারমার্কেটের পণ্য ক্রয় করে মেগা সেল’র সুযোগ গ্রহণের আহ্বান জানান। বিসমিল্লাহ সুপার মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবীব বলেন, আমাদের সুপারমার্কেটের টাটকা শাক-সব্জী ও ফলমূল সহ মাছ মাংস ক্রয় করতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে থাকেন।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh