বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি দীর্ঘদিন যাবত স্থানীয় কমিউনিটিতে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে। এরই অংশ হিসেবে গত ২১ নভেম্বর শুক্রবার বাদ জুমা সংগঠনের পক্ষ থেকে জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সম্পাদক এনায়েত মুন্সীর নেতৃত্বে এলাকাবাসী ও মুসল্লিদের মাঝে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী, বিশেষ করে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি মোহাম্মদ জে মোল্লা সানি, সাইফুল ইসলাম, রিজু মোহাম্মদ, শরীফ হোসেন, জিল্লুর রহিম, উপদেষ্টা মাওলানা মো: শহীদুল্লাহসহ অন্যান্যরা। উল্লেখ্য, কোভিড ১৯ এর ভয়াবহতার দিনগুলোতে সংগঠনটি জ্যামাইকা এলাকায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি শুরু করে, যা এখনো অব্যাহত রেখেছে তারা।

সেভ দ্য পিপল’র খাদ্য বিতরণ কর্মসূচি:
এদিকে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার সেভ দ্য পিপল জ্যামাইকা হিলসের অফিস প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করে। সংগঠনটির প্রধান নির্বাহী মাওলানা মো: শহীদুল্লাহর তত্বাবধানে কর্মসূচিতে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ ছাড়াও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক অংশ নেন। সেভ দ্য পিপলও খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে কমিউনিটিতে।
সেভ দ্য পিপল
সামাজিক ঐক্য, সম্প্রতি সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে থ্যাংকস গিভিং হালাল খাবার বিতরণ করেছে সেভ দ্য পিপল। সাধারণ মানুষের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় এসব খাবার বিতরণকালে কমিউনিটির বিভিন্ন ধর্ম-বর্ণের নেতৃবৃন্দ অংশ নেন।
“অনলি থ্যাংকস, নো হেইট’’- শ্লোগানের মধ্য এই কার্যক্রমে ইমাম মো. শহীদুল্লাহর তত্ত্বাবধানে অংশ নেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডম সোসাইটির সভাপতি ট ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সেক্রেটারি – জে. মোল্লা সানি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনোয়ার খান, আনিসুল কবির জাসির, রোজা ডিমোজ, কাজী হেলালসহ স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh