শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৪ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

মার্করামের নেতৃত্বে উড়ছে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে প্রোটিয়াদের পাত্তা না দিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গুরুত্বপূর্ণ মঞ্চে এসে ঠিকই কাজের কাজটি করল এইডেন মার্করামের দল। ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে নিশ্চিত করল চলমান বিশ্বকাপের সেমিফাইনাল। এখনো পর্যন্ত চলমান বিশ্বকাপে স্বপ্নময় যাত্রা চলছে দক্ষিণ আফ্রিকার। গ্রুপপর্বের চার ম্যাচেই হারিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ম্যাচে শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস কিংবা নেপাল হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত প্রোটিয়াদের সঙ্গে পেরে ওঠেনি। দক্ষিণ আফ্রিকার জয়যাত্রা অব্যাহত থাকে সুপার এইটেও। প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। টানা সাত জয়ে নতুন রেকর্ড গড়ল প্রোটিয়ারা।

বিশ্বকাপের এক আসরে এখন সবচেয়ে বেশি জয় এটিই (৭টি)। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলংকার দখলে। ২০০৯ সালে ৬টি জয় পেয়েছিল শ্রীলংকা। অবশ্য, এত জয়ের পেছনে কাজ করেছে এবারের বিশ্বকাপে বেশি দলের অংশগ্রহণ। টুর্নামেন্টটির ইতিহাসে এবারই প্রথম ২০টি দল অংশগ্রহণ করে। তাই গ্রুপপর্ব ও সুপার এইটেই সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার সেমিফাইনাল ও ফাইনালে অংশগ্রহণ করে ৯টি জয়ের কীর্তি গড়ার সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে জয়

৭টি-দক্ষিণ আফ্রিকা, ২০২৪ সাল

৬টি-শ্রীলংকা, ২০০৯ সাল

৬টি-অস্ট্রেলিয়া, ২০১০ সাল

৬টি-অস্ট্রেলিয়া, ২০২১ সাল

Posted ৯:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.