বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডায়াবেটিকদের সকালের নাস্তা হোক স্বাস্থ্যকর

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ডায়াবেটিকদের সকালের নাস্তা হোক স্বাস্থ্যকর

ছবি : সংগৃহীত

সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে? তার মানেই মিষ্টির সঙ্গে সঙ্গে আপনাকে অনেক খাবার বাদ দিতে হবে। ডায়াবেটিকদের জন্য মিষ্টি হলো বিষের সমান।
রসগোল্লা, সন্দেশ বাদ দিয়েও যে খাবারগুলো আলাদা করে চিনি মেশানো থাকে, সেগুলোও খাওয়া যায় না। ফলে ডায়াবেটিকরা বুঝতে পারেন না কি খাবেন আর খাবেন না।

দুপুর আর রাতের খাবারে মাছ, মাংস, শাকসবজি রাখলেই হবে। কিন্তু সবচেয়ে মুশকিল হয় সকালের নাস্তা নিয়ে। সকালের নাস্তায় খাওয়া যায় অনেক খাবার ডায়াবেটিকরা খেতে পারেন না। তবে ডায়াবেটিস থাকলে সকালের নাস্তায় যা রাখতে পারেন—

অনেকেই সকালে দুধ আর কর্নফ্লেক্স খান, ডায়াবেটিক রোগীদের এটা না খাওয়াই ভালো। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তার চেয়ে বরং দুটো হাতে গড়া রুটি কিংবা ব্রাউন ব্রেড খেতে পারেন। ময়দা বা আটার রুটির বদলে বাজরার রুটি খেতে পারেন। এতে ফাইবারও পাবেন বেশি।

ডিমের সাদা অংশ দিয়ে অমলেটও তৈরি করা যায়। তার মধ্যে একটু পালং শাক কুচিয়ে দিয়ে দিন, স্বাদ বাড়বে। সঙ্গে একটি ব্রাউন ব্রেড টোস্ট আর শসার কয়েকটি টুকরো। এতে পেট অনেকক্ষণ ভরা থাকবে।

সকালে একটু ছাতু খেতে পারেন, পেট অনেকক্ষণ ভরা থাকবে। ডায়বেটিক রোগীদের জন্য খুব ভালো টিফিন হল স্প্রাউট সালাদ।

ছোলা ভিজে কাপড়ে মুড়ে রেখে দিন। অঙ্কুরোদ্গম হলে পরের দিন শশা, পেঁয়াজ, টমেটো, লেবু ও কাঁচা মরিচ কুচি ছড়িয়ে খান।

পুষ্টিবিদদের মতে, সুজি, ডালিয়া, ওট্‌স জাতীয় খাবার ডায়াবেটিস থাকলে খাওয়া যেতে পারে। ডালিয়া দিয়ে খিচুড়ি, ডালিয়ার রুটি খাওয়া যায়। ওট্‌স পরিজ, ওট্‌সের প্যানকেক, সুজির দোসা বা উপমা খেতে পারেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কয়েকটি টিপস—

* স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করুন। অর্থাৎ চিনি, গুড়, মধু, মিষ্টি, কোল্ডড্রিংকসের মতো সরল কার্বোহাইড্রেট নয়, বরং খান ফাইবার সমৃদ্ধ গমের তৈরি খাদ্য। ভাতের জন্য বাছুন ব্রাউন রাইস বা ঢেঁকি ছাঁটা চাল। এছাড়া প্রোটিনের জন্য পাতে রাখুন ডাল, দই, মাছ, চিকেন। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবারের জন্য খান ফল ও শাকসব্জি।

* লবণ খাওয়ার পরিমাণ কমান। পাতে লবণ নেবেন না। তাতে ব্লাডপ্রেশার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

* ডায়েটে উপকারী ফ্যাটের মাত্রা বাড়ান। খান অলিভ অয়েল, লবণ ছাড়া বাদাম, অয়েলি ফিশ।

* বিকেলের টিফিনের জন্য পুষ্টিকর খাদ্যাভ্যাস জরুরি। খেতে পারেন ইয়োগার্ট, অঙ্কুরিত মুগ, ছোলা। খাওয়া যায় সেদ্ধ ভুট্টা ইত্যাদি।

* প্রতিদিন এক্সারসাইজ করুন অন্তত ৪০ মিনিট। কিছু না পারলে হন হন করে হাঁটুন। সুস্থ থাকুন।

Posted ১০:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.