শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডিস্ট্রিক্ট লিডার পদে আলোচিত প্রাইমারি

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ডিস্ট্রিক্ট লিডার পদে আলোচিত প্রাইমারি

ডেভিড ওয়েপ্রিন ও শাহ নাওয়াজ

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ পার্ট-এ’র ডিস্ট্রিক্ট লিডার পদে ডেমোক্র্যাট প্রাইমারি ছিলো এ সপ্তাহের টক অব দ্যা কমিউনিটি। সিটির বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে এই নির্বাচন নিয়ে ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়। বাংলাদেশি অধ্যুষিত অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ এর বর্তমান অ্যাসেম্বলিম্যান ও একই সাথে ডিস্ট্রিক্ট লিডার ডেভিড ওয়েপ্রিন। দীর্ঘদিন ধরে একই আসনে বার বার অনেকটা বিনা বাঁধায় নির্বাচিত হয়ে আসছেন তিনি। গত ২৮ জুনের দলীয় প্রাইমারিতে অ্যাসেম্বলিম্যান পদে বাংলাদেশি মিজান চৌধুরী এবং ডিস্ট্রিক্ট লিডার পদে শাহ নাওয়াজ তাকে চ্যালেঞ্জ করে প্রার্থীতা ঘোষণা করেন। অ্যাসেম্বলিম্যান পদটি নিউইয়র্ক স্টেট আইনসভার নিম্ন কক্ষের প্রতিনিধি।

অপরদিকে ডিস্ট্রিক্ট লিডার নিতান্তই স্থানীয় রাজনীতিতে দলীয় একটি পদ। কোন নীতি নির্ধারণের এখতিয়ার যেমন নেই ডিস্ট্রিক্ট লিডারদের, তেমনি নেই কোন অফিস ও বেতনভাতা। এসব কারণেই অতীতে এই নির্বাচন নিয়ে তেমন কোন প্রচার-প্রচারণা দেখা যায়নি। সাধারণ ভোটারদের মাঝেও পরিলক্ষিত হয়নি তেমন আগ্রহ। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নাওয়াজ চ্যালেঞ্জ ছুড়ে দেন ডেভিড ওয়েপ্রিনকে। ডিস্ট্রিক্ট লিডার পদে প্রার্থীতা ঘোষণার পর শাহ নাওয়াজ তার প্রচার-প্রচারণার মধ্যদিয়ে কমিউনিটিতে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেন। শাহ নাওয়াজের প্রচার-প্রচারণা দৃষ্টি কাড়ে তার নির্বাচনী এলাকা ছাড়াও অন্যান্য স্থানের বাসিন্দাদের।

শাহ নাওয়াজের ব্যাপক প্রচারণায় অনেকটা বিপাকে পড়েন ডেভিড ওয়েপ্রিন। ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচনে জয়লাভে আশাবাদী হয়ে ওঠেন শাহ নাওয়াজ। কিন্তু চূড়ান্ত ফলাফলে ঘটেছে ব্যাপক বিপর্যয় । প্রাইমারিতে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি আশানুরূপ হয়নি। অপরদিকে ডেভিড ওয়েপ্রিনের প্যানেলে বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন প্রার্থী থাকায় স্বভাবতই তাদের ভোট ডেভিড ওয়েপ্রিনের দিকে গড়িয়েছে। তাছাড়া শাহ নাওয়াজের নির্বাচন পরিচালনার জন্য ব্যবস্থাপকের কর্মকাণ্ড ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। প্রাইমারিতে ডেভিড ওয়েপ্রিন পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট এবং শাহ নাওয়াজ পেয়েছেন ৮০৬ ভোট। এমন ফলাফলে কমিউনিটিতে এনিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে।

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.