বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
নিউইয়র্ক সিটির ডেলিভারি অ্যাপগুলোর বিরুদ্ধে টিপস ও মজুরি নিয়ে প্রতারণার অভিযোগে কঠোর অভিযানে নেমেছে সিটি কর্তৃপক্ষ। এ অভিযানের অংশ হিসেবে ‘মোটোক্লিক’ নামের একটি ডেলিভারি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে সিটি প্রশাসন। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি থেকে ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমিক সুরক্ষা আইন কার্যকর হবে।
এতে ঘণ্টায় ন্যূনতম মজুরি টিপস বাদে ২১.৪৪ ডলার নির্ধারণ, সম্পূর্ণ টিপস কর্মীদের হাতে পৌঁছানো, সময়মতো বেতন ও পে-স্টেটমেন্ট প্রদান এবং নিরাপদ ডেলিভারি বাইক নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
গত ১৫ জানুয়ারি ব্রুকলিনে আয়োজিত সমাবেশে মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রায় ৮০ হাজার ডেলিভারি কর্মীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, উবার ইটস ও ডোরড্যাশসহ বড় অ্যাপ কোম্পানিগুলো টিপিং সিস্টেম পরিবর্তনের মাধ্যমে কর্মীদের আয় কমিয়ে দিয়েছে।
সিটি প্রশাসনের দাবি, বড় কোম্পানিগুলো সম্মিলিতভাবে কর্মীদের ৫৫০ মিলিয়ন ডলারের বেশি টিপস থেকে বঞ্চিত করেছে। মোটোক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ২০টিরও বেশি অভিযোগের ভিত্তিতে এবং প্রতিষ্ঠানটি শ্রমিকদের প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।
মেয়র মামদানি জানান, এই অনিয়মের বিরুদ্ধে ৬০টি ডেলিভারি অ্যাপ কোম্পানিকে সতর্কীকরণ চিঠি পাঠানো হয়েছে এবং নতুন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh