শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ড. এন্থনী এন্ড্রুস অ্যাসেম্বলীম্যান প্রার্থী, এলাকায় ব্যাপক সাড়া

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

ড. এন্থনী এন্ড্রুস অ্যাসেম্বলীম্যান প্রার্থী, এলাকায় ব্যাপক সাড়া

ড. এন্থনী এন্ড্রুস জুনিয়র বর্তমানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩২ পার্ট-বি এর ডেমোক্র্যাট দলীয় ডিস্ট্রিক্ট লিডার। পুনরায় একই পদ সহ ডিস্ট্রিক্ট-৩২ থেকে অ্যাসেম্বলীম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ২৮ জুন অনুষ্ঠেয় প্রাইমারী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি বর্তমান অ্যাসেম্বলী ওম্যান ভিভিন কুককে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সাউথ কুইন্সের অ্যাডিসলি পার্ক, জ্যামাইকা, রিচমন্ড হিল, রচডেল ভিলেজ, সাউথ জ্যামাইকা সাউথ ওজোনপার্ক, স্প্রীং ফিল্ড গার্ডেন নিয়ে গঠিত অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩২ এ বড় ধরণের নির্বাচনী আলোড়ন সৃষ্টি করেছেন ডঃ এন্ড্রুস। তার নির্বাচনী এলাকায় সাম্প্রতিককালে বসতি গেড়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশী । স্থানীয়ভাবে বাংলাদেশী আমেরিকানদের সাথে ইতোমধ্যেই চমৎকার একটি সম্পর্ক গড়ে তুলেছেন সমাজ হিতৈষী এ রাজনীতিক।

বাঁ থেকে-সাপ্তাহিক বাংলাদেশ কার্যালয়ে ডা. ওয়াজেদ খান, ড. এন্থনী এন্ড্রুস, ফকরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ আল আমিন রাসেল।

শিক্ষায় ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত ডিস্ট্রিক্ট লিডার এন্থনী এন্ড্রুস নিউইয়র্ক সিটির ইয়র্ক কলেজের এসোসিয়েট ডাইরেক্টর অব লিডারশীপ এবং ক্যাম্পাস প্রোগ্রামসে তার রয়েছে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা। মানুষ গড়ার কারিগর ডঃ এন্ড্রুসের ঐকান্তিক ইচ্ছে সাউথ ইস্ট কুইন্সের বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন সাধন করা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাপ্তাহিক বাংলাদেশ’র জ্যামাইকা হিলস্থ অফিসে আসেন ডঃ এন্ড্রুস।

সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান তাকে স্বাগত জানান। এসময় সংক্ষিপ্ত সাক্ষাতকারে ডঃ এন্ড্রুস অ্যাসেম্বলীম্যান প্রার্থী হিসেবে তার ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। ডঃ এন্থনী এন্ড্রুস জুিনয়র বলেন, আমার নির্বাচনী এলাকার বয়স্ক ও তরুণদের সমর্থনে যুগান্তকারী কিছু করার অভিপ্রায় রয়েছে আমার। তিনি বলেন, এসময়ের গুরুত্বপূর্ণ ইস্যু-বন্দুক সহিংসতা সহ সবধরণের অপরাধ কর্ম কমিয়ে আনতে কাজ করবো। এজন্য রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকহারে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইন শৃংখলা রক্ষাবাহিনীর তৎপরতা বৃদ্ধির জন্য কার্যকর পন্থা গ্রহণ করবো। বিশেষ করে স্কুলে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো। চেষ্টা করবো অসামঞ্জস্যপূর্ণ প্রপার্টি ট্যাক্স কমিয়ে আনতে। সাউথ কুইন্সে অ্যাফোর্ডেবল হাউজিং বৃদ্ধি তার নির্বাচনী এজেন্ডার অন্যতম বলে জানান তিনি। এজন্য নূতন হাউজিং কমপ্লেক্সে প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা বৃদ্ধির জন্য হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে চান ডঃ এন্ড্রুস। কমিউনিটির বয়ষ্ক ও তরুণদেও জন্য রয়েছে তার বিশেষ পরিকল্পনা।

সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খানের সাথে করমর্দন করছেন ড. এন্থনী এন্ড্রুস

ডেমোক্র্যাটিক পার্টির দক্ষ সংগঠক ডঃ এন্ড্রুস’র নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে ভোটারদের মধ্যে। তিনি মনে করেন ডিস্ট্রিক্ট-৩২ এ নূতন ও গতিশীল নেতৃত্ব প্রায়োজন। উল্লেখ্য এই আসনে ১৯৯১ সাল থেকে টানা ২০২২ সাল পর্যন্ত অ্যাসেম্বলীম্যানের দায়িত্ব করে আসছেন ভিভিন কুক। এবারো ৮৪ বছর বয়সে তিনি প্রার্থী হয়েছেন। ২০১৬ সাল থেকে এই পদে তার কোন প্রতিদ্বন্দ্বি দেখা যায়নি। এবারই তার সাথে লড়ছেন ডঃ এন্ড্রুস। নিজ এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার সহায়তায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ডেমোক্র্যাটিক ক্লাবের সক্রিয় সদস্য হিসেবে তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে উঠেছেন। ইউনিয়ন ডেলিগেট হিসেবে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য বরাবর কাজ করে আসছেন ডঃ এন্ড্রুস। তিনি মনে করেন নিউইয়র্ক স্টেটে সার্বিকভাবে পরিবর্তন আনতে হলে আলবেনী অনেক ক্ষেত্রে নেতৃত্বেও পরিবর্তন জরুরী। নিউইয়র্ক স্টেটে সম্প্রতি আগ্নেয়াস্ত্র আইনে যে পরিবর্তন আনা হয়েছে তা সময়োপযোগী বলে মন্তব্য করেন ডঃ এন্ড্রুস।

সাউথ জ্যামাইকায় জন্ম এবং বেড়ে উঠা উদ্যোমী এ রাজনীতিক দুই যুগেরও অধিক সময় ধরে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি, হাসপাতাল, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছা শ্রম দিয়ে এসেছেন নিরলসভাবে। ইতোপূর্বে একই ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাটিক স্টেট কমিটির মেম্বারও নির্বাচিত হন তিনি। এবারের নির্বাচনে তাকে সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিনেটর শার্লি হান্টলি, নিউইয়র্ক স্টেট ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি, ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭ এ এসএসসিএমই, অ্যাসাল সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশী আমেরিকানদের প্রতি আহ্বান জাানিয়েছেন তাকে নির্বাচিত করে ধর্ম-বর্ণ নির্বিশেষে ্আলবেনীতে তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে। ২৮ জুনের নির্বাচনে তাকে অ্যাসেম্বলীম্যান এবং ডিস্ট্রিক্ট লিডার এই দু’টি পদে পৃথক দু’টি ভোট প্রদান করতে হবে।

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.