শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ হয়। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর গত ৩০ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। এ ছাড়া তিনি আশা করেন, দক্ষিণ এশিয়ার এ দুই দেশের মধ্যে সদ্ভাব জনগণের সুবিধার জন্য যথেষ্ট সহযোগিতায় রূপান্তরিত হবে।

এ ছাড়া ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহবাজ। তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

ফোনালাপের শেষ পর্যায়ে উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি-সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। তারা আরও একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ফোন করার জন্য শাহবাজ শরিফকে ধন্যবাদ দেন ড. ইউনূস।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন বাইডেন। রাত ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও জাস্টিন ট্রুডো।

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.