বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
ইংলিশ ওপেনার জেসন রয় ও চিত্রনায়ক ইমন। ছবি : সংগৃহীত
ইংলিশ ওপেনার জেসন রয় যোগ দিলেন ঢাকা ক্যাপিটালসে। ৬ জানুয়ারি (সোমবার) রাতে সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন। টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয় ক্রিকেটার জেসন রয়।
মারকুটে এই ব্যাটার এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সাইম আইয়ুব না আসার কারণে ঢাকার ওপেনিং বর্তমানে কিছুটা নড়বড়ে। সেখানে স্বস্তি ফিরতে পারে রয়ের সংযোজনে। এছাড়া ড্রাফটে অবিক্রীত দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
৭ জানুয়ারি সিলেটে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন রয়। রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা আছে ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান। এদিকে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে সবকটিতে হেরে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা। পরের ম্যাচ আগামী ৭ জানুয়ারি, প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স।
Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh