শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তাসকিনকে পুরস্কৃত করা উচিত : মাশরাফি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৮ মার্চ ২০২২

তাসকিনকে পুরস্কৃত করা উচিত : মাশরাফি

ছবি : সংগৃহীত

আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা বলে মনে করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কেউ কেউ বলেছেন, সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার অনেকের কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি।

এবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন প্রথম দলে। তাসকিন আইপিএলকে না করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ এক বার্তা দেন মাশরাফি। যেখানে তাসকিনের সিদ্ধান্ত যথাযথ বলার পাশাপাশি, সামনে আরও সুযোগ আসবে বলে মন্তব্য করেন তিনি।

আর এবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি জানালেন, আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা। এসময় ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের প্রসঙ্গও আনেন মাশরাফি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেছেন, অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়… যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া হয়।

এরকম পরিস্থিতিতে পুরস্কৃত করা হলে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘তখন হয় কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।

Posted ৫:০০ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.