Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে এই শহরের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা ‘নাম্বিও’ (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ চিত্র ফুটে উঠেছে। নাম্বিওর তথ্য অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক বর্তমানে ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য সব শহরের তুলনায় সর্বোচ্চ। বিপরীতে নিরাপত্তার দিক থেকে ঢাকা তলানিতে অবস্থান করছে; শহরটির নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮। পরিসংখ্যানে দেখা গেছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভালো।

বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে পরিচিতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯। এর তুলনায় ঢাকার নিরাপত্তার অবস্থা অত্যন্ত নাজুক। সূচক বিশ্লেষণ করে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা রাতে বাইরে চলাফেরায় অনিরাপদ বোধ করেন এবং বেশিরভাগ সময় অপরাধের আতঙ্কে থাকেন।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর তুলনামূলক চিত্র :

নাম্বিওর বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ অপরাধ ও নিরাপত্তার অভাবের দিক দিয়ে ঢাকা বিশ্বের শীর্ষ ১৫ শতাংশ শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপদ শহরগুলোর মধ্যে ভারতের ম্যাঙ্গালোর (নিরাপত্তা ৭৪.৪) ও পাকিস্তানের ইসলামাবাদ (নিরাপত্তা ৬৮.৬) উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থিতিশীল হিসেবে পরিচিত করাচি বা লাহোরও নিরাপত্তার সূচকে ঢাকার চেয়ে এগিয়ে আছে।

নাম্বিও মূলত বিশ্বজুড়ে শহর ও দেশগুলোর জীবনযাত্রার মান, আবাসন, অপরাধের হার, স্বাস্থ্যসেবা ও ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নিয়মিত সূচক প্রকাশ করে থাকে। তাদের ২০২৬ সালের এই সূচকটি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2341 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.