শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দাদা-বাবার পথ ধরে ইতালি দলে ড্যানিয়েল মালদিনি

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

দাদা-বাবার পথ ধরে ইতালি দলে ড্যানিয়েল মালদিনি

ড্যানিয়েল মালদিনি

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি ছেলে ড্যানিয়েল মালদিনি। বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ড্যানিয়েলকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোচ লুসিয়ানো স্পালেত্তি যদি তাকে মাঠে নামান, তবে পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাতীয় দলের খেলার সুযোগ পাবেন স্ট্রাইকার ড্যানিয়েল। পাওলো মালদিনির আগে তার দাদা সিজার মালদিনিও আজ্জুরিদের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন।

২২ বছর বয়সী ড্যানিয়েল জানুয়ারিতে ধারে মোঞ্জোয় খেলতে গিয়েছিলেন। এরপর সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মিলান তাকে স্থায়ীভাবে বিক্রি করে দেয়। ইতালির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পাওলো মালদিনি জাতীয় দলের হয়ে ১৯৮৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন। এই রেকর্ড পরবর্তীতে ফ্যাব্রি ক্যানাভারো ও গিয়ানলুইগি বুফন ভেঙে দেন। ১৯৬০’র দশকে সিজার মালদিনি ইতালির হয়ে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

নেশন্স লিগের এবারের স্কোয়ার্ডে স্পালেত্তি তিনজন নতুন মুখ জুভেন্টাস গোলরক্ষক মিখায়েল ডি গ্রেগোরিও, রোমা মিডফিল্ডার নিকোলো পিসিল্লি ও মাত্তেও গাব্বিয়াকে দলে নিয়েছেন। সম্প্রত মৌসুমের প্রথম মিলান ডার্বিতে এসি মিলানের হয়ে গাব্বিয়া গোল করেন। ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা উরুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় পিসিল্লি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

গ্রুপ এ-২’তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে ইতালি। বৃহস্পতিবার রোমে বেলজিয়ামকে ও ১৪ অক্টোবর উদিনেতে ইসায়েলকে আতিথ্য দেবে আজ্জুরিরা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে গত মাসে ইসরায়েলের বিপক্ষে বুদাপেস্টে ম্যাচ খেলেছিল ইতালি। ওই ম্যাচে ইতালি ২-১ গোলে জিতেছিল। এর আগে, ডাব্রিসেনে দর্শকবিহীন মাঠে বেলজিয়ামের কাছে ইসরায়েল ৩-১ গোলে পরাজিত হয়েছিল।

ইতালির স্কোয়াড :

গোলরক্ষক : মিখায়েল ডি গ্রেগোরিও, গিয়ানলুইগি ডোনারুমা, গুগলিয়েমো ভিকারিও

ডিফেন্ডার: আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলেহান্দ্রো বুনগিওরনো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রে কাম্বিয়াসো, গিওভানি ডি লোরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, মাত্তেও গাব্বিয়া, সালেব ওকোলি, ডেসটিনি উদোগি।

মিডফিল্ডার : নিকোলো ফাগিওলি, ডেভিড ফ্রাত্তেসি, লোরেঞ্জো পেলেগ্রিনি, নিকোলো পিসিল্লি, স্যামুয়েল রিক্কি, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : মোয়েস কিন, ড্যানিয়েল মালদিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.