নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘৩১-১০ ৩৭ এভিনিউ, স্যুইট ২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১” ঠিকানায় স্থানান্তরিত হবে। উল্লেখ্য, নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার খুব কাছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারিসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ সুবিধা পূর্ণরূপে সক্রিয় থাকবে।
বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালানাগাদ তথ্যের জন্য সবাইলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েবপেজ www.bdcgny.org ও ফেসবুক Consulate General of Bangladesh, New York একাউন্ট পরিদর্শন করতে অনুরোধ জানান হয়েছে।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh