বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নরসিংদীতে পুলিশের গুলিতে প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ১৯ জুলাই ২০২৪

নরসিংদীতে পুলিশের গুলিতে প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের

ছবি: সংগৃহীত

নরসিংদী জেলখানা মোড়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে তাহমিদ নামে এক ছাত্র নিহত হয়েছে। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম) নবম শ্রেণীর শিক্ষার্থী। নিহত তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় কোটা বিরোধী আন্দোলন ছাত্র জনতা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে ছাত্র জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় পুলিশের ছোড়া গুলিতে তাহমিদের বুক ঝাঁঝড়া হয়ে যায়। তখন সহপাঠীরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হয়। এরপর তার লাশ নিয়ে মহাসড়কে পুনরায় অবস্থান করে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে। এছাড়া পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপে প্রায় শতাধিক ছাত্র আহত হয়। এদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.