বাংলাদেশ অনলাইন : | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ হত্যাকাণ্ডে ইসরায়েল যে বোমা ব্যবহার করে, তা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। ইসরায়েল ৯০০ কেজি ওজনের ‘মার্ক ৮৪’ সিরিজের এ বোমা ব্যবহার করেছে। এ কথা বলেছেন একজন মার্কিন সিনেটর। রোববার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। এ হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে প্রথম ইঙ্গিত পাওয়া গেল তার কথায়। খবর : ইউএস নিউজ
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এর আগে মুখ খোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই হত্যাকাণ্ডকে অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায়বিচারের একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। এসব ভুক্তভোগীর মধ্যে হাজার হাজার আমেরিকান, ইসরায়েলি ও লেবাননের বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। তাঁকে হত্যার ইসরায়েলি দাবির পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি ও যেকোনো ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh