শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১১ জন। স্থানীয় সময় রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ সাংবাদিকদের বলেন, তদন্তকারীরাদের ধারণা, গুলির ঘটনায় এক বা একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন। এতে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্রাউন হাইটস এলাকায় একটি ‘বিবাদের’ পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই ক্লাব থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাছাকাছি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা। আহত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও তিন নারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন সময় এই গুলির ঘটনা ঘটল, যখন চলতি বছরে নিউইয়র্ক শহরে রেকর্ড পরিমাণ কম বন্দুক ব্যবহার করে সহিংসতা হয়েছে। জেসিকা টিসচ বলেন, ‘নিউইয়র্ক শহরের ইতিহাসে এই বছরের প্রথম সাত মাসের মধ্যে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এমন এটি ঘটনা ভয়াবহ। তবে আমরা তদন্ত করব এবং যা ঘটেছে, তার মূল পর্যন্ত যাব।’

এর আগে গত মাসে ম্যানহাটানে একটি ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। ভবনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) কার্যালয় ছিল। এনএফএলের প্রতি ক্ষোভ থেকে ওই হামলা চালানো হয় বলে তখন জানিয়েছিলেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস।

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.