শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি নিয়ে ড্রাইভারদের মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

নিউইয়র্কে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি নিয়ে ড্রাইভারদের মিশ্র প্রতিক্রিয়া

নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন গত সপ্তাহে সিটির ট্যাক্সি ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে সম্পর্কে সিটির বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিউইয়র্ক সিটিতে বর্তমানে ট্যাক্সি ডাইভারদের অধিকাংশই বাংলাদেশী। ভাড়া বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বাংলাদেশী বংশোদ্ভুত ড্রাইভারদের মধ্যে এক জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ ড্রাইভার ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে বলেছেন। খুব স্বল্প সংখ্যক ড্রাইভার ভাড়া বৃদ্ধিতে সন্তুষ্ট। ভাড়া বৃদ্ধির বিপক্ষে অবস্থানকারী মোহাম্মদ হোসেন বলেছেন যে তিনি ৯০এর দশক থেকে নিউইয়র্কে ট্যাক্সি চালাচ্ছেন। তার মতে জিনিসপত্র ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে ট্যাক্সি ভাড়া বৃদ্ধিতে ড্রাইভাররা প্রকৃত অর্থে লাভবান হবে না। আশির দশক থেকে ট্যাক্সি চালান এক বাংলাদেশী ড্রাইভার, তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলেন যে যখনই ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করা হয়, সাথে সাথে ফ্লিট ও মেডেলিয়ন মালিকরা তাদের গাড়ির লিজ মানি বাড়িয়ে দেন। তাছাড়া ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করা হলে ট্যাক্সিও যাত্রী সংখ্যা কমে যায়। একদিকে লিজ মানি বৃদ্ধি, অন্যদিকে যাত্রী সংখ্যা হ্রাসের কারণে ট্যাক্সি ড্রাইভার আসলে ভাড়া বৃদ্ধির পূর্বে যেমন ছিল, ঠিক সে অবস্থায় রয়ে যায়।

মোহাম্মদ জাকির হোসেন নামে একজন বাংলাদেশী ড্রাইভারও দীর্ঘদিন যাবত নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি চালান। ব্রুকলিনের অধিবাসী জাকির হোসেন বলেন, ট্যাক্সি ভাড়া বৃদ্ধি পাবে ২৩ শতাঙশ এবং এটি কার্যকর শুরু হলেই ফ্লিট ও মেডেলিয়ন মালিকরা তাদের লিজ মানি বৃদ্ধি করবেন ১৫ থেকে ২০ শতাঙশ পর্যন্ত। অতএব ট্যাক্সি ড্রাইভাররা বর্ধিত ভাড়ার কতটুকু ঘরে নিতে পারবেন তা সহজে ধারণা করা যায়। তিনি অবশ্য বলেন যে ট্যাক্সি ড্রাইভাররা সামান্য পরিমাণে লাভ করবেন, কিন্তু তা যৎসামান্য। বর্ধিত ভাড়ার অধিকাংশ চলে যাবে বণিক ম্রেণির হাতে, যারা ফ্লিট ও মেডেলিয়নের মালিক।

এলমহার্স্টে বাস করেন মোহাম্মদ সরওয়ার, যিনি একটি মেডেলিয়নের মালিক। তিনি বলেন ভাড়া বৃদ্ধির প্রয়োজন আছে এবং এই বৃদ্ধিতে মেডেলিয়ন মালিক ও ড্রাইভার উভয়েই লাভবান হবেন। ব্রঙ্কসের বাসিন্দা মোহাম্মদ ফখরুল ইসলাম ২০০০ সাল থেকে সিটিতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কর্মরত। তিনি ভাড়া বৃদ্ধির ফলে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন। কারণ এর সঙ্গে গাড়ির লিজ মানির পরিমাণও বেড়ে যাবে। একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ট্যাক্সি ড্রাইভার জ্যাকসন হাইটসের মুক্তার হোসেন ২০০৩ সাল থেকে ট্যাক্সি চালান। তিনি বলেন, ২০১২ সালে ভাড়া বৃদ্ধির আগে আমি দৈনিক যে পরিমাণ অর্থ বুকিং দিতাম, ভাড়া বৃদ্ধির পরও আমার আয় সামান্য বৃদ্ধি পেলেও বলা যায় কমবেশি একই পর্যায়ে রয়ে গেছে। বেশি লাভবান হয়েছে মালিকপক্ষ। তবে যারা নিজেরাই গাড়ির মালিক ও ড্রাইভার তারা ভাড়া বৃদ্ধিতে লাভবান হবেন।

Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.