বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির অনুষ্ঠানে মোনাজাতের পূর্বে বক্তব্য দেন ইমাম আবু জাফর বেগ।
বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়ার ৭৬ তম জন্মদিন পালন করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি ও যুক্তরাষ্ট্র বিএনপি ও স্টেট বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও ব্রঙ্কসে। একই অনুষ্ঠান থেকে বেগম জিয়ার কণিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর জন্মদিন পালন করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই বিপুল সংখ্যক নেকাকর্মী অংশ নেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি

বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট রোববার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়া পরিবারের কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় পদ-পদবী মূখ্য না করে দলে, দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। নিজেদের দ্বিধা-বিভক্তি দূর করতে হবে।
জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি জিল্লু। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও যুগ্ম সদস্য সচিব মোশাররফ হোসেন সবুজ। অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি নেতা কামাল সাঈদ মোহন, কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পদক জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী মুশফিকুল ফজল আনসারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তেলাওয়াত ছাত্রদল নেতা হাফেজ শাহবাজ আহমেদ এবং বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইলিনয় ষ্টেট বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল নান্টু, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দিন ভূইয়া, ফারুক হোসেন মজুমদার, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, মাকসুল হক চৌধৃুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, ভিপি জসিম, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ ব্যক্তিগত জরুরী কাজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাদের শুভেচ্ছা জানান বলে সংশ্লিস্টরা জানান। যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম উপস্থিত দলীয় নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি আর দীর্ঘায়ু ছাড়াও শহীদ জিয়াউর রহমান ও মরহুম কোকো বিদেহী আত্নার মাগফেরাত কামনার পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র বিএনপিকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বরোপ করেন। আবার কোন কোন বক্তা আত্নসমালোচনার পাশাপাশি সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিচ্ছে না। সবশেষে বেগম খলেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রুকলিনে খালেদা জিয়ার জন্মদিন পালন করলো বিএনপি

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সমর্থিত সংগঠনের উদ্যোগে এবং ব্রুকলিন বিএনপির তত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবাষির্কীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট রোববার সন্ধায় ৮টায় চার্চ/ম্যাগডোনাল্ড এভিনিউ ব্রুকলীন নিউইয়র্কের মধুবন হোটেলের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন যুক্তরাষ্ট্র বিএনপির শেষ অনুমোদিত কমিটির সি: সহ সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ। প্রধান অতিথি ছিলেন ঢাকার কেন্দ্রীয় কমিটির জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা কেন্দ্রীয় কমিটি জাসাসের উপদেষ্টা মোস্তাফ কামাল পাশা বাবুল। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল ও আবুল কাশেম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কাজী আজম, ফিরোজ আহমেদ সৈয়দ এম এ রেজা, গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয় সম্পাদক সৈয়দা মাহামুদ শিরীন, সাহিত্যও প্রকাশনার বিষয় সম্পাদক আহাসান উল্যাহ বাচ্চু, বাংলাদেশ ঢাকা কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহাফুজুর মাওলা নান্নু, বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি রহমত উল্যাহ, যুক্তরাষ্ট্র জাসাসের বিপ্লবী সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সারোওয়ার্দী, লংআইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আহমেদ পাখি, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি গোলাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষান্তে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজে অংশগ্রহণের জন্য আহবান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ব্রঙ্কসে নিউইয়র্ক স্টেট বিএনপি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭৭তম জন্মদিন পালন করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি। এ উপলক্ষে গত ১৫আগস্ট রোববার রাতে ব্রঙ্কসের স্টারলিং অ্যাভিনিউর নীরব রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ রণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সিনিয়র সহসভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক আক্তার হোসেন বাদল। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাজী মোঃ মোমতাজ উদ্দিন। অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, আশ্রাফ উদ্দীন ঠাকুর, ্আলহাজ্ব আফজালুর রহমান, আবদুর রঊফ, আক্তারউজ্জামান হ্যাপী, মজিবুর রহমান স্বপন, রিপন সরকার, মোঃ সোলেমান, মোঃ ফুল মিয়া, ছাইফুল ইসলাম, মো. আ. তালিম জাকির, জাহাঙ্গীর কবির পল্টু, মোঃ লিপন, এইচ এম মিজানুর রহমান, ছাব্বির আহমেদ, জুয়েল শিকদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আশু রোগ মুক্তি কামনা করেন। তারা বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাজা দিয়েছে।
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh