শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক সিটির এলিমেন্টারি স্কুল খুলছে ৭ ডিসেম্বর

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

নিউইয়র্ক সিটির এলিমেন্টারি স্কুল খুলছে ৭ ডিসেম্বর

নিউইয়র্ক সিটির এলিমেন্টারি স্কুলগুলো খুলছে আগামী ৭ ডিসেম্বর । এরপর আগামী ১০ ডিসেম্বর থেকে খোলা হবে ডিষ্ট্রিক্ট ৭৫ এর স্কুলগুলো, যেসব স্কুলে প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করে। সিটি বোর্ড অফ এডুকেশন থেকে বলা হয়েছে, যারা স্কুলে যাওয়ার জন্য ইতোমধ্যে তাদের নাম তালিকাভূক্ত করিয়েছে তারাই স্কুলে হাজির হতে পারবে। সিটির প্রায় ১ লাখ ৯০ হাজার এলিমেন্টারি ছাত্র ও তাদের অবিভাবককে অবশ্যই সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। সিটির সর্বমোট ১১ লাখ ছাত্রের মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার ছাত্র স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু সিটি মেয়র বিল ডি ব্লাজিও এখন পর্যন্ত মিডল স্কুল ও হাইস্কুল খোলার তারিখ ঘোষণা করেননি, কিন্তু সিটির কিছু কিছু স্কুল, যেগুলোতে পর্যাপ্ত স্থান রয়েছে সেগুলোতে ছাত্রদের স্কুলে উপস্থিত হয়ে সপ্তাহে পাঁচদিন ক্লাস করার সুযোগ সৃষ্টি করা হতে পারে।

শুধু নিউইয়র্ক সিটির স্কুলগুলোই নয়, যুক্তরাষ্ট্রের অনেক স্কুল ডিষ্ট্রিক্টের এলিমেন্টারি স্কুল খোলার বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, যাতে ছাত্ররা স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করতে পারে। তারা যুক্তি দেখাচ্ছেন যে, ইউরোপের অনেক দেশে ইতোমধ্যে স্কুলগুলো খোলা হয়েছে এবং ছাত্ররা স্কুলে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ব্যাপকভাবে স্কুলে ছাত্র উপস্থিতির কারণে যদি কোন বিপর্যয় ঘটে যায়,সে আশংকার উর্ধে উঠতে পারছেন না অনেকেই। যদিও শিগগিরই করোনা ভাইরাস নিরোধী ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র স্কুল খোলা নিয়ে অন্ধকার থেকে বের হতে পারছে না।

নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রে এলিমেন্টারি স্কুলগুলো খোলার ব্যাপারে যে মতৈক্য সৃষ্টি হয়েছে, তার পেছনে একটি যুক্তিকে বড় করে দেখা হয়েছে যে উপরের ক্লাসের ছাত্রদের চেয়ে স্বল্প বয়সী শিশুরা তুলনামূলকভাবে স্কুলে বেশি নিরাপদ। এই প্রেক্ষাপটে গত রোববার মেয়র বিল ব্লাজিও এলিমেন্টারি স্কুলগুলো খুলে দেয়ার ঘোষণা করেছেন। তবে স্কুলে সামাজিক দূরত্ব বজায় ও কঠোর স্বাস্থ্য মেনে ক্লাস করার পাশাপাশি অভিভাবকদেরকে সতর্কতার সাথে তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যগত দিকের নিবিড় তত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষা বিশেষজ্ঞরা। “ক্রলিং বিহাইন্ড: আমেরিকা’স চাইল্ড কেয়ার ক্রাইসিস এন্ড হাউ টু ফিক্স ইট” এর লেখক এলিয়ট হ্যাসপেল বলেছেন, বিজ্ঞানের কথা হলো, কোন ভাইরাস সংক্রমণের আশংকা শিশুদের মধ্যে বড়দের তুলনায় কম থাকে। তাছাড়া স্কুলে উপস্থিত হয়ে পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগের প্রয়োজন শিশুদেরই বেশি।”

শিকাগো, ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ার স্কুল ডিষ্ট্রিক্টগুলোতেও শিশুদের স্কুলে উপস্থিত করার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রতিটি স্কুলে কোভিড-১৯ পরীক্ষা মাসিক থেকে এখন সাপ্তাহিক পর্যায়ে করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতির জন্য করোনার পরীক্ষার ফল দরকার হবে। করোনা পরীক্ষার ফল ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে প্রবেশ করতে পারবে নাএ ব্যাপারে ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের সভাপতি মাইকেল মালগ্রো বলেন, করোনা পরীক্ষা চালানো পর্যন্ত তাঁর ইউনিয়ন এই পদ্ধতির সমর্থন করবে। কোভিড-১৯ মহামারির কারণে নিউইয়র্ক নগরীর সব স্কুল চলতি বছরের ১৬ মার্চ থেকে প্রথম দফায় বন্ধ ঘোষণা করা হয়। পরে গত ২১ সেপ্টেম্বর থেকে ব্লেন্ডেড এবং রিমোট লার্নিং পদ্ধতির মাধ্যমে স্কুলগুলো খুলে দেওয়া হয়। যদিও শিক্ষকেরা স্কুলে ফিরে যান ১০ সেপ্টেম্বর থেকে।

এদিকে রোড আইল্যাণ্ডের গভর্নর, যিনি স্কুল খোলা রাখার পক্ষে সোচ্চার ছিলেন, থ্যাংকসগিভিং এর কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন রিমোট লার্নিং বৃদ্ধি করতে এবং যারা হাইস্কুলে হাজির হচ্ছে তাদের সংখ্যা হ্রাস করতে। কিন্তু মিডল ও এলিমেন্টারি স্কুল থেকে ভাইরাস সংক্রমণের আংশকা তুলনামূলকভাবে কম। নিউইয়র্ক সিটির স্কুলগুলোর জন্য এর আগে বলা হয়েছিল যে, সিটিতে যদি করোনা ভাইরাস টেষ্ট পজিটিভ হার ৩ শতাংশে পৌছে তাহলে পাবলিক স্কুলগুলোতে ছাত্রদের উপস্থিতি বন্ধ রাখা হবে এবং সেকারণে ১৯ নভেম্বর থেকে স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। মেয়র বলেছেন, ওই নিয়ম এখন আর প্রযোজ্য নয়। শিশুদের কল্যাণের জন্যই তাদেরকে অবিলম্বে স্কুলে ফিরিয়ে আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। স্কুলে উপস্থিত হয়ে যে শিক্ষা অর্জন করা সম্ভব তা কোনভাবেই দূরশিক্ষণ বা অন্য কোন পন্থায় সম্ভব নয়। আমাদেরকে শুধু স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য স্কুলের প্রত্যেক ছাত্র, শিক্ষক ও কর্মচারিদের অবশ্যই সম্মতি দিতে হবে যে, তাদের মধ্যে ২০ শতাংশকে প্রতি সপ্তাহে কোভিড ১৯ টেষ্ট করাতে হবে।

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.