বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মুখ্য সচিব মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন সাথী বলেছেন, অন্তবর্তীকালীন সরকাকারের অগ্রাধিকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা।
নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর আইনশৃঙ্খলঅ পরিস্থিতির অবনতিসহ বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা দেখা যাচ্ছে, তা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তিনি আরো বলেন, যেকোনো দেশে যখনই বড় ধরনের কোনো রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটে, তা বিপ্লব, যুদ্ধ বা গণঅভ্যুত্থানের মাধ্যমেই হোক না কেন, এ ধরনের পরিবর্তনের পর একটি সময় পর্যন্ত নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে, যা আমরা বাংলাদেশের স্বাধীনতার পরও প্রত্যক্ষ করেছি। কিন্তু অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক অবস্থানকালে তিনি সাপ্তাহিক বাংলাদেশ অফিসে ঊনবাঙালের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর শনিবার আয়োজিত এক আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে একথা বলেন। জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা কবি কাজী জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আলোচনা পর্ব ছাড়াও কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কবি আহসান হাবিব, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, ইমাম চৌধুরী, সাংবাদিক এবিএম সালাহউদ্দিন, আনোয়ার হোসেইন মঞ্জু। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী একজন সুলেখক। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫টি।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh