বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ জুলাই ২০২৪
পারফর্ম করেছেন শাকিরা। ছবি : সংগৃহীত
কোপা আমেরিকা ফাইনালের বিরতিতে পারর্ফম করে মাতালেন পপ তারকা শাকিরা। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন তিনি। ১৫ জুলাই (সোমবার) ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখে হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে টিকেটবিহীন দর্শকদের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নিচ্ছে শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh