বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
সিরিজ আগেই জিতে নিয়েছিলো পাকিস্তান। তাই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের শেষ এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অনেক দর্শক। তার মধ্যে একজনের জন্য ঘটেছে স্মরণীয় ঘটনা। খেলা চলাকালীন প্রসববেদনা উঠলে স্টেডিয়ামের ভেতরে হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণীর। যা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও জানানো হয়।
এ দিন স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিল ওই তরুণী। ম্যাচের মাঝে এক পর্যায়ে তার প্রসব-যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে এই তরুণীকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন তিনি। এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিলো, ‘স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ এই বার্তা পেয়ে সবাই করতালি দিয়ে উঠেন, ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh