বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
কোপা আমেরিকার অফিসিয়াল ফটোশুটে মেসি ও ডি মারিয়া। ছবি : সংগৃহীত
কোপা আমেরিকায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার। টুর্নামেন্ট শুরুর আগে এতে অংশ নেওয়া দলগুলো করছে অফিসিয়াল ফটোশুট। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফটোশুটের ছবি ও ভিডিও আজ প্রকাশিত হয়েছে। নানা রকম পোজে আর্জেন্টিনার খেলোয়াড়রা ছবি তুলছেন। দুই বন্ধু লিওনেল মেসি ও ডি মারিয়া একসঙ্গে ছবি তুলেছেন। এক ভিডিওতে দেখা যায় মেসি ডি মারিয়া এবং ওতামেন্দিকে উদ্দেশ্য করে বলছেন, ‘যাও যাও শুট করো কারণ এবারই শেষ এরপর আর কোপা আমেরিকা নয়, ক্যাম অন।’
ডি মারিয়া আগেই ঘোষণা দিয়েছেন এবারের কোপার পর জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি। বয়স বিবেচনায় ওতামেন্দিরও এটি শেষ কোপা আমেরিকা টুর্নামেন্ট হতে পারে। মেসির বেলায়ও হিসাবটা একই। এবারই শেষ কোপা আমেরিকা খেলছেন তিনি। যে বল দিয়ে খেলা হবে এবারের কোপা টুর্নামেন্ট মেসি সেটি হাতে নিয়েও ছবি তোলেন। রদ্রিগো ডি পল কোপা আমেরিকার মিনি ট্রফিতে চুমু খাওয়া পোজে ছবি তুলেছেন। এনজো ফার্নান্দেজ ছবি তোলেন পআর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে বল মাথায় নিয়ে কসরত করা অবস্থায়।
Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh