শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফ্রেঞ্চ ওপেনে দাপুটে জয়ে শুরু রাফায়েল নাদালের

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৪ মে ২০২২

ফ্রেঞ্চ ওপেনে দাপুটে জয়ে শুরু রাফায়েল নাদালের

রাফায়েল নাদাল কোয়ার্টার ফাইনালে তরুণ কার্লোস আলকারাজের কাছে হেরে মাদ্রিদ ওপেন থেকে বিদায় নেন। ইতালিয়ান ওপেনের রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকাতে পারেননি স্প্যানিশ টেনিস কিংবদন্তি। দুঃসময় কাটিয়ে ওঠার মিশনে ফ্রেঞ্চ ওপেনে দারুণ শুরু করলেন নাদাল। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

দুঘণ্টার লড়াইয়ে নাদাল ম্যাচ জিতে নেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। রোলাঁ গাঁরোয় এটি নাদালের ১০৬তম জয়। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কোন্তাঁ মুতের বিপক্ষে। স্তানিস্লাস ভাবরিঙ্কাকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান মুতে। গত ২৩ মে প্রথম রাউন্ডের খেলায় প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন নাদাল। থম্পসনকে দাঁড়াতেই দেননি তিনি। একবারও নাদালকে ব্রেক করতে পারেননি অস্ট্রেলিয়ান টেনিস তারকা। ম্যাচশেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাদাল। সংবাদসম্মেলনে ৩৫ বছর বয়সী টেনিস কিংবদন্তি বলেন, ‘অবশ্যই, শুরুটা ভালো হয়েছে। স্ট্রেইট সেটে জেতা… আমি ভালো খেলেছি।’

ম্যাচ জিতেও নিজের উন্নতির সুযোগ দেখছেন নাদাল, ‘ম্যাচে অনেক বিষয় আছে, যা আরো ভালো হতে পারতো। আমার আরো উন্নতি করতে হবে। সবমিলিয়ে এটা ভালো শুরু।’ নাদাল বলেন, ‘সবক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে আমার। আমার মুভমেন্ট ভালো করতে হবে। ম্যাচে আমার গতি আরো বাড়ানোর দরকার ছিল এবং এটি বাড়াতে হবে। তবে আমি আমার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট।’

প্রতিপক্ষ থম্পসনের প্রশংসা করে নাদাল বলেন, ‘সে দারুণ সার্ভ করছিল, তাকে মোকাবিলা করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। সে গতিশীল খেলোয়াড়। দুর্দান্ত পায়ে (শক্তিশালী) সে বিপজ্জনক হয়ে ওঠে।’ এদিকে মেয়েদের এককে শুরুতেই অঘটনের শিকার গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। জাপানের টেনিস তারকাকে স্ট্রেট সেটে হারিয়েছেন আয়ান্ডা অ্যানিসিমোভার। ম্যাচের ফল ৭-৫, ৬-৪। দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোরকে ৫৪ মিনিটেই ৬-২, ৬-০ গেমে হারিয়ে দেন তিনি। মেয়েদের এককের আরেক ম্যাচে প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী বৃটিশ তারকা এমা রাডুকানু। ফরাসি ওপেনে অভিষেকে চেক রিপাবলিকের ১৭ বছর বয়সী লিনদা নোসকোভার বিপক্ষে তিনি জেতেন ৬-৭ (৪-৭), ৭-৫, ৫-১ গেমে।

Posted ৭:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.