শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি ২৮ জুন

বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীর মতবিনিময়

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থীর মতবিনিময়

বাঁ থেকে- আহনাফ আলম, সাবুল উদ্দিন, নুসরাত আলম, মাজেদা উদ্দিন ও জমিলা উদ্দিন

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি, ডিস্ট্রিক্ট লিডার, স্টেট কমিটি ও জুডিশিয়াল ডেলিগেট পদে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচন আগামী ২৮ জুন মঙ্গলবার। একই দিন নিউইয়র্ক স্টেট গভর্নর, লে. গভর্নর, বিচারক ও ডেমোক্র্যাট দলীয় অন্যান্য পদে অনুষ্ঠিত হবে প্রাইমারি নির্বাচন। এবারের প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির বেশ কয়েকজন প্রার্থী লড়ছেন বিভিন্ন পদে। এসব প্রার্থীদের অনেকে স্থানীয় কাউন্টির ডেমোক্র্যাট দলীয় সমর্থনপুষ্ট। আবার অনেকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন স্বতন্ত্রভাবে। ইতোমধ্যেই এসব প্রার্থীরা দলীয় সমর্থন নিয়ে এবং অন্যরা স্বতন্ত্রভাবে এক ধরনের প্যানেল নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। কুইন্সের জ্যামাইকা এলাকার অ্যাাসেম্বিলি ডিস্ট্রিক্ট ২৪ এর প্রার্থী বর্তমান অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। একই ডিস্ট্রিক্টের ২৪-এ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদেও লড়ছেন তিনি। তার সাথে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক দলের সমর্থন নিয়ে ডিস্ট্রিক্ট লিডার ২৪-বি, স্টেট কমিটি ও জুডিশিয়াল ডেলিগেটের আরো ৫টি পদে লড়ছেন ৫ জন বাংলাদেশি আমেরিকান প্রার্থী।

আগামী অনুষ্ঠিতব্য নিউইয়র্কের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় বাংলাদেশী-আমেরিকান ৫ প্রার্থী সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। প্রার্থীরা হলেন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট আনাফ আলম, সাবুল উদ্দিন ও নূসরাত আলম, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-বি এর ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী মাজেদা উদ্দিন, স্টেট কমিটি ওম্যান জামিলা উদ্দিন। গত ৫ জুন রোববার অপরাহ্নে জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রার্থীরা তাদের ভোট দিয়ে নির্বাচত করা এবং তাদের জন্য কাজ করার জন্য কমিউনিটির প্রতি উদ্ধাত্ত আহ্বান জানিয়েছেন। খবর ইউএনএ’র।

নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ এর জুডিশিয়াল ডেলিগেট পদপ্রার্থী আনাফ আলম-এর উপস্থাপনায় ব্যতিক্রমী এই মতবিনিময় সভায় প্রার্থীরা বলেন, আমরা সকলেই ডেমোক্র্যাট পার্টির মনোনীত প্রার্থী। আমাদের বাইরেও আরো প্রার্থী রয়েছেন, তবে তারা পার্টি সমর্থিত নন, তারা স্বতন্ত্র। যে জন্য আমরা চাই ডেমোক্র্যাট হিসেবে ২৮ জুনের নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তারা প্রয়োজনে অগ্রীম ভোট দেওয়ারও আহবান জানান। বিশেষ করে তারা আসন্ন নির্বাচনে বাংলাদেশী কমিউনটির ভোটারদের ঐক্য কামনা করেন।

তাদের প্রত্যাশা বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির সকল ভোটার যদি ভোট কেন্দ্রে যান এবং ভোট দেন তবে তাদের জয় নিশ্চিত। সভায় পাচ প্রার্থী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, আস্যাল-এর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা বেগম, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিচালনা কমিটির সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, বাগ-এর সভাপতি জয়নাল আবেদীন, এডভোকেট মজিবুর রহমান, মূলধারার রাজনীতিক ও বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জুলফিকার হায়দার এবং নতুন প্রজন্মের আইটি বিশেষজ্ঞ গালিব রহমান বক্তব্য রাখেন।

সভায় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের সম্ভাবনাময় প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই প্রার্থীদের মধ্যে কেউ কেউ ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন এবং অনেকদিন ধরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নতুন প্রার্থী হয়েছেন। ডেমোক্র্যাট হিসেবে আমাদের দায়িত্ব হবে তাদের সমর্থণ করা, পাশে দাঁড়ানো এবং ভোট দিয়ে নির্বাচিত করা। তারা শুধু বাংলাদেশী কমিউনিটি নয় অন্যান্য কমিউনিটির ভোট লাভের জন্য তাদের মন জয় করার জন্যও প্রার্থীদের প্রতি পরামর্শ দেন।

সভায় ডেমোক্র্যাট দলীয় চার প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের লক্ষ্য তুলে ধরেন। সভায় সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিমিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, জেএমসি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.