বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
ছবি : সংগৃহীত
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ লাখ ২ হাজার ৩৪ জন। তবে স্থানীয় এবং বেসরকারি কিছু হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নতুন করে অনুপ্রবেশের ফলে এই সংখ্যা বর্তমানে ১৩ লাখ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ১৯৯০-এর দশকে আসা শরণার্থী, ২০১৭ সালে নতুন করে আসা রোহিঙ্গা এবং ২০২৪ সালের পর বাংলাদেশে আশ্রয় নেয়া নতুন আগতরা রয়েছেন।
মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু। এছাড়া ৫২ শতাংশ রোহিঙ্গার বয়স ১৮ বছরের নিচে।
দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বড় একটি অংশ কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ঘটনাও ঘটেছে।
Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh