নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের উদ্যোগে এ বছর নিউইয়র্কে একটি বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯ মে সোমবার এই আয়োজন ঘিরে জ্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সাবেক কর্মকর্তাদের তৃতীয় প্রস্তুতিসভা। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. ওয়াদুদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বাবুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।
সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—পূর্ণাঙ্গ কমিটি গঠন, মিলনমেলার সম্ভাব্য সময় ও স্থান নির্ধারণ, বাজেট পরিকল্পনা, ম্যাগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং অতিথিদের তালিকা প্রণয়ন।

সভায় জানানো হয়, সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলাদা একটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে বর্তমান কার্যকরী কমিটির। তবে মিলনমেলা আয়োজন সেই অনুষ্ঠানকে কোনোভাবেই সাংঘর্ষিক করবে নাÑএমন মতই দেন অধিকাংশ সাবেক কর্মকর্তা। যেহেতু সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ নভেম্বর, তাই সাবেক কর্মকর্তারা এ বছরই আগস্ট মাসে মিলনমেলা করার সিদ্ধান্তে একমত হন।
সভায় উপস্থিত প্রায় ৭০ জন সাবেক কর্মকর্তা বলেন, প্রতি বছর একটি পারিবারিক মিলনমেলা আয়োজন হওয়া উচিত। তারা এটিকে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেন।
তিনটি প্রস্তুতিসভায় প্রায় ১৩৫ জন অংশ নেন। সবার মতামতের ভিত্তিতে সভায় একটি প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। যাঁরা সভায় অনুপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে সম্মতির ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- চিফ অ্যাডভাইজর মিয়া জেড মানিকী, আহ্বায়ক ডা. ওয়াদুদ ভূঁইয়া, প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন, সদস্যসচিব বাবুল চৌধুরী, ফাইন্যান্স সেক্রেটারি একেএম নুরুল হক, কালচারাল কমিটি চেয়ার চমন আরা বেগম, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন চেয়ার শেখ সিরাজ। কমিটিতে আরও রয়েছেন শতাধিক অভিজ্ঞ ও গুণী প্রবাসী সদস্য, যাঁরা বিভিন্ন উপকমিটির দায়িত্বে রয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন ডা. হামিদুজ্জামান, নার্গিস আহমেদ, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, মনিকা রায় চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ, আজাহার হোসেন, খন্দকার ফরহাদ, আনোয়ার খন্দকার, সাদী মিন্টু, টুটুল আহমেদ চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ ইকবাল হায়দার, জেড আই জুয়েল চৌধুরীসহ আরও অনেকে।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh