শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী ২ নভেম্বর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী ২ নভেম্বর

নিউইয়র্কের প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর কুইন্সের টেরেস অন দ্য পার্ক মিলনায়তনে এ সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেয় সংগঠনটি।এতে লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সভাপতির বক্তব্য দেন আতাউর রহমান সেলিম। তারা জানান, উৎসবে থাকবে সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী, আলোচনা সভা, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের পরিবেশনা, কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল আয়োজনের আগে থাকবে স্মরণসভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাবেক সভাপতি মইনুল ইসলাম মিয়াকে চেয়ারপারসন, কার্যকরী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি হামিদুজ্জামান খানকে প্রধান উপদেষ্টা করে একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সাবেক চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া, ডা. মইনুল ইসলাম মিয়া, ডা. হামিদুদজ্জামান, আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন খোকন, ফখরুল আলম, আব্দুর রহিম হাওলাদার, মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি কাজী আজহারুল হক মিলন, ফারুক হোসেন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, আতোয়ারুল আলম, নাঈম টুটুল, আহসান হাবিব, সাবেক কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা হাসান জিলানী, রিজু মোহাম্মদ, জামিল আনসারী, মোস্তফা অনিক রাজ, আবুল কাশেম, ডিউক খান, সাবেক কর্মকর্তা ফারহানা চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফাহাদ সোলায়মান, শাহ শহীদুল হক প্রমুখ।

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.