শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সভাপতি ডা. আয়েশা, সম্পাদক ডা. মোরশেদ

বিএমএএনএ’র বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

বিএমএএনএ’র বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

ডা. আয়েশা সিকদার-ডা. মোরশেদ আহমদ-ক্রেস্ট প্রদান

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএমএ) ৪৪তম বার্ষিক কনভেনশন ২৭ জুলাই ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি ডা. বশির আহমেদের নেতৃত্ব, আহ্বায়ক ডা. হাসানুজ্জামান, সহ-আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন মন্নু, কনভেনশন কমিটি ও কার্যনির্বাহী প্রচেষ্টায় প্রায় ৬০০ চিকিৎসক ও তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কনভেনশনে ডা. আয়েশা সিকদার সভাপতি ও ডা. আহমদ মোরশেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশিষ্ট অতিথির মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সাফিউল হাসানসহ অসংখ্য প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, প্রধান অতিথি ও বক্তা যুক্তরাজ্যের বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি ডা. রফিকুল হাসান (জিন্নাহ) বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

কনভেনশনে একাডেমিক ও পেশাগত কার্যক্রম, সিএমই সেশনে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়। রেসিডেন্সি প্রোগ্রামে আবেদনকারীদের জন্য বিশেষ সেশন ও নির্দেশনা প্রদান করা হয়। দেশব্যাপী বিভিন্ন অঙ্গরাজ্যের নারী চিকিৎসক নেতৃবৃন্দের অভিজ্ঞতা বিনিময়, চিকিৎসক লেখকদের বই আলোচনা ও সাহিত্যিক মিলনমেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক ও আনন্দঘন কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে রিভার ক্রুজ, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় দিনে গালা ডিনার, শিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহান মুনির সঙ্গীতানুষ্ঠান হয়। এছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য যারা রয়েছেন, তারা হচ্ছেন: সহ-সভাপতি- ডা. মো. ইউসুফাল মামুন, কোষাধ্যক্ষ: ডা. আদিবা আনজুম গীতি, বৈজ্ঞানিক সম্পাদক: ডা. সাকিফ হাসান, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক: ডা. তানভীর হোসেন (কেনেডি), ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি: ডা. সিনা ইবনে আলম, সদস্যবৃন্দ: ডা. ফেরদৌসি শিপ্পি, ডা. মাহমুদা আলম কোলি, ডা. খাজা চৌধুরী (রাসেল)।

কনভেনশনে যাদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয় তারা হচ্ছেন: লাইফটাইম অ্যাচিভমেন্ট: ডা. রিয়াজ চৌধুরী, এমডি, হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: ডা. ওয়াসিম হাফিজ, এমডি; ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, এমডি, স্বীকৃতি পুরস্কার: ডা. ফরুক আহমেদ (বাংলাদেশ); ডা. রফিক মাহমুদ (হেলালী) এমডি, বিশেষ সম্মাননা: ডা. বাশের আতিকুজ্জামান, এমডি; ডা. ক্যাপ্টেন সিতারা বেগম (বীর প্রতীক)। কনভেনশনে ২০২৬ সালে ইউতাহ’র সল্টলেক সিটিতে সংগঠনের ৪৫তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.