শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর

ছবি : ক্রিস্টিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক পেজ

মাঝে কিছুদিন বেশ ভালোই কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দলের জার্সিতে অসাধারণ প্রত্যাবর্তন, ক্লাব আল-নাসেরের হয়েও গোল আসছিল নিয়মিত। কিন্তু কদিনের হাসিখুশি রোনালদোকে ফের দেখা গেল বিতর্কে জড়াতে। ১০ এপ্রিল (সোমবার) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফিইহার বিপক্ষে গোলশূন্য ড্র করে রোনালদোর আল-নাসের। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে বসেন আল-নাসের অধিনায়ক।

গোল ডটকমের একটি প্রতিবেদনে জানা যায়, ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোনালদো। ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ১৮টি শট নেয় রোনালদোর দল। চূড়ান্ত সফলতা আসেনি কোনোটিতেই। সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়াটাও হয়নি ঠিকঠাক। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের বাইরে থেকে করা রোনালদোর একটি শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।

এই ম্যাচ জিততে পারলে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে ব্যবধান ১ এ নামিয়ে আনতে পারতো আল-নাসের। সমান ২৩ ম্যাচ শেষে আল-ইত্তিহাদের পয়েন্ট ৫৬, আল-নাসেরের ৫৩।

ম্যাচে জয় না পাওয়া, নিজে গোল না পাওয়া, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া না হওয়া— সবমিলিয়ে রেফারির শেষ বাঁশি বাজার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে। এমনকি কারও সঙ্গে হাত না মিলিয়েই রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন ৩৮ বছর বয়সী এই মহাতারকা।

ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা অম্লমধুরই কাটছে। তবে, আনন্দে থাকার চেয়ে বিতর্ক আর মন খারাপেই বেশি থাকা হচ্ছে রোনালদোর। যেন বিতর্ক তার পিছু ছাড়ছে না।

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.