নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
প্রবাসের অন্যতম ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস (বিপা) বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল গত ২৮ মে জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে। বিপার বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ছিল অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশনা। লোকসংগীত দিয়ে শুরু হয় বিপার বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। এ পর্বের নাম ছিল ‘সহজ মানুষ’।
বিপার শিল্পীরা গাইলেন হাসন রাজার আত্মশুদ্ধির গান। সঙ্গে বাউলিয়ানা সাজে নৃত্য পরিবেশনা ছিল দৃষ্টিনন্দন। অনুষ্ঠানে অংশ নেয় বিপা’র দেড় শতাধিক শিক্ষার্থী। তাদের নাচ, গান ও আবৃত্তিতে বিমোহিত হন দর্শকরা। বিপার অনুষ্ঠানে গানে গানে উঠে আসে বোংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য।চার ভাগে বিভক্ত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে ছিল শিশুদের পরিবেশনায় সঙ্গীত ‘রঙের ঝর্ণা’। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরা যেমন গাইল আনন্দের গান, তেমনি দর্শকদের নিয়ে যায় মাতৃভূমির স্মৃতিতে। এ পর্বের নাম যেমন ‘রঙের ঝর্ণা’, তেমনই রঙিন ছিল তাদের পরিবেশনা।

করোনা মহামারির কারণে দুই বছর পর অনুষ্ঠান করেছে বিপা। অনুষ্ঠানে সবশেষ বিপার পরিবেশনা কাব্য নৃত্য ‘বিদ্রোহী’। কাজী নজরুল ইসলামের তারুণ্যে লেখা প্রায় ১৫০ পংক্তির ভুবনজয়ী এই কবিতার নৃত্যরূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বিপা’র অন্যতম প্রতিষ্ঠাতা এ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ, বর্তমান সভাপতি নিলুফার জাহান, সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ, জনপ্রিয় আবৃত্তিশিল্পী নজরুল কবির, ক্লারা রোজারিও, মৃদুল আহমেদ প্রমুখ।
কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিপার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলা সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরতে প্রবাসীদের বিশেষ ভূমিকা রয়েছে। এসব সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট হচ্ছেন। সাবিনা শারমিন নিরু এবং তার কন্যা শাইয়ান শারমিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য পরিবেশনায় অংশ নেন সৈয়দা জ্যোতি, নামিয়া আমিন, জারিন মাইশা, নাহার ইসলাম, রাইসা জেরেন, লিউনা মুহিত, মাহিমা খান, সামিয়া ইসলাম, নওশীন চৌধুরী, মুন হাই, এলমা রুদমিলা লাল, কামিলা আলম, শ্রেষ্ঠ দেবনাথ, সারিনা হক, রোকেয়া মুন্সি লাল, আনিসা হুসেইন, আলভিনা রহমান, আমিনা ইসলাম, ফারিবা করিম, শ্রদ্ধা সাহা, আরিয়ানা আনান ও রায়না বড়ুয়া।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে সহযোগিতায় ছিলেন মুমু আনসারী, মিনহাজ সাম্মু, শফিক মিয়া, লেমন চৌধুরী, নাজমা ইসলাম শিল্পী, সোনিয়া মুত্তালিব, মধুমিতা দাশগুপ্তা, কৃষ্ণকলি দাশগুপ্ত, হাসান ইশতিয়াক ইমরান, পিনাক পাণি গোস্বামী, শহীদ উদ্দিন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মুনীয়া জামিল, ইমরান খান সোহানী ইসলাম, তাসিন ফেরদৌস, নামিয়া আমিন, জারিন মাইশা, সৈয়দা জ্যোতি, সৈয়দ আর. ইমন প্রমুখ। অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমেরও প্রশংসা করেছেন দর্শকেরা। আর এই সিস্টেমে ছিলেন বিডি সাউন্ড এবং সাউন্ড ইঞ্জিনিয়ার নিবিড়।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh