শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবে ভাসছে কুমিল্লা নগরী

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

বিপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবে ভাসছে কুমিল্লা নগরী

বিপিএলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে উল্লাস করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে (বিপিএল) তৃতীয়বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে কুমিল্লা। ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এবারের আসরে চ্যাম্পিয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা। রাত ১০টার দিকে বিজয় মিছিল নামে নগরীর প্রায় প্রতিটি এলাকায়। মিছিল ছাড়াও আতসবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন কুমিল্লা নগরবাসীর।

শুধু নগরীই নয়, এ আনন্দ ছুঁয়ে গেছে জেলার ১৭টি উপজেলাতেও। জেলার সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট, দেবিদ্বার, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিক্টোরিয়ান্সের সমর্থকরা আসেন নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে। এ সময় ভিক্টোরিয়ান্সের জয়ধ্বনিতে মুখরিত হয়ে যায় গোটা কান্দিরপাড় এলাকা।

কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, এবার ফাইনাল ফাইনালের মতোই হয়েছে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কুমিল্লা লড়াই করে গেছে। পুরো ম্যাচটি ছিলো শ্বাসরুদ্ধকর। এই জয়ে আমরা কুমিল্লাবাসী আনন্দিত। আমার বিশ্বাস কুমিল্লা এই জয়ের ধারা অব্যাহত রাখবে। উল্লেখ্য, বিপিএলে শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। তিনি সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের কন্যা।

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.